মার্কিন বাহিনীকে ‘পঙ্গু’ করে দেয়ার হুমকি ইরানি সমর নেতার

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের চার সপ্তাহ পেরিয়ে পরিস্থিতি এখন চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। এক দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনার দাবি করে সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন, অন্যদিকে তেহরান একে একদম ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়ে আমেরিকাকে ‘ডুবিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা-তে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির নবনিযুক্ত সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সোজা জানিয়েছেন, আমেরিকাকে বাঁচানোর সময় ফুরিয়ে আসছে। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোতে আঘাত করলে তার জবাব আর ‘চোখের বদলে চোখ’ হবে না, বরং হবে ‘চোখের বদলে মাথা’। তিনি হুমকি দিয়ে বলেন, ইরান মার্কিন বাহিনীকে পঙ্গু করে দেবে এবং উপসাগরের পানিতে তাদের জাহাজ ডুবিয়ে ছাড়বে।

রেজাই এই যুদ্ধকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে দাবি করেন, ইসরাইল মূলত ‘গ্রেটার ইসরাইল’ তত্ত্বের স্বপ্ন দেখিয়ে ট্রাম্প প্রশাসনকে এই যুদ্ধের ফাঁদে ফেলেছে। তাঁর মতে, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন হবে না- এমন আন্তর্জাতিক আইনি নিশ্চিয়তা না পাওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। তবে ট্রাম্পের সুর এখন কিছুটা নরম।

গত সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, গত দুই দিন ধরে দুই দেশের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। এই আলোচনার জের ধরেই তিনি পেন্টাগনকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে পরিকল্পিত হামলা পাঁচ দিনের জন্য পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের এই নমনীয় অবস্থানকে ইরানি সংবাদমাধ্যমগুলো তাদের সম্ভাব্য পাল্টা হামলার ভয়ে আমেরিকার ‘পিছু হটা’ হিসেবে চিত্রায়িত করছে। তবে আলোচনার পুরো বিষয়টিকেই অস্বীকার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

তিনি সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং ইসরাইল-আমেরিকা যে চোরাবালিতে আটকে গেছে তা থেকে বাঁচতেই এই ধরনের ‘ভুয়া খবর’ ছড়ানো হচ্ছে। কলিবাফ আরও জোর দিয়ে বলেন, ইরানের জনগণ এবং সকল কর্মকর্তা তাদের সর্বোচ্চ নেতার পেছনে ঐক্যবদ্ধ এবং তারা আগ্রাসীদের চরম শাস্তির দাবি জানাচ্ছেন।

তথ্যসূত্র: ইরনা ও এনডিটিভি

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর