সপ্তাহান্তেই পাকিস্তানে বৈঠকের তোড়জোড় হোয়াইট হাউসের

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

ইরান যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। এই লক্ষ্যে চলতি সপ্তাহান্তেই পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন গণমাধ্যম সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে প্রশাসনের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সম্ভবত প্রশাসনের আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এই সফরে যেতে পারেন। তবে কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, সফরের সময়সূচি, স্থান, কারা উপস্থিত থাকবেন, এসব বিষয় এখনও চূড়ান্ত নয় এবং যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, আলোচনার সম্ভাব্য ভেন্যু হিসেবে তুরস্কের নামও উঠে এসেছে। কারণ, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসনের কিছু কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫-দফার একটি পরিকল্পনা তারা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে, যেখানে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির মতো বিষয়গুলো স্থান পেয়েছে। তবে মধ্যস্থতায় তুরস্কও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, এই সফর নিয়ে বুধবার হোয়াইট হাউসে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তাঁর জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরানের সাথে এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে রুবিও, কুশনার বা উইটকফ এই সফরে ভ্যান্সের সঙ্গী হবেন কি না, তা বুধবার সকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এআরএস
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর