দুবাইয়ে ইউক্রেনীয় সমরাস্ত্র ডিপো উড়িয়ে দিল ইরান

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা দুবাইয়ে অবস্থিত ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ডিপো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এই খবরটি নিশ্চিত করেছে।

এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, কিয়েভ এবং আবুধাবি প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। মূলত ইরানি ড্রোন হামলার প্রেক্ষাপটেই এই দুই দেশের মধ্যে সামরিক সমঝোতা হয়।


অন্যদিকে, আবুধাবি মিডিয়া অফিসের দেয়া তথ্যমতে, আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ খলিফা ইকোনমিক জোন আবুধাবির কাছে পড়লে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই ঘটনায় পাঁচজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন, যাদের আঘাত মাঝারি থেকে সামান্য ধরনের। তবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমানগুলো ইরান থেকে উৎক্ষেপিত বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। জনগণকে যে কোনো গুজব এড়িয়ে শুধু সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সৌদিতে ২৯ মার্কিন সেনা আহত: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গত এক সপ্তাহে সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের ধারাবাহিক হামলায় অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছে। সর্বশেষ প্রিন্স সুলতান এয়ার বেসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৫ জন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর আগে পৃথক হামলায় আরও ১৪ জন সৈন্য আহত হয়েছিলেন।


একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। রাডার ব্যবস্থা কি ধরনর ক্ষতির শিকার হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


সাইরেনের আওয়াজে ইসরাইলে আতঙ্ক:
ইসরায়েল সীমান্তেও উত্তেজনা চরমে পৌঁছেছে। হাইফা, একর এবং গালিলি অঞ্চলসহ উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানে ড্রোন অনুপ্রবেশের কারণে সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। ইসরাইলি রেডিওর খবর অনুযায়ী, গত মধ্যরাত থেকে এ পর্যন্ত ওই অঞ্চলের বাসিন্দারা ১৮ বার নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। লেবানন থেকে ইসরাইলি আকাশসীমায় প্রবেশ করা তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তবে চতুর্থ একটি ড্রোনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। দক্ষিণ হাইফাতেও ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় সাইরেন বাজানো হয়েছে বলে সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড নিশ্চিত করেছে।

 

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর