ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ১১

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:৩০ এএম

মধ্য ইসরাইলের একটি গ্রামে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত হয়েছে এবং একটি বিশাল গর্ত তৈরি হয়েছে বলে জানা গেছে। দেশটির চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করেছে।

ইরানের ওই ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরাইলের এশতাওল গ্রামে আঘাত হানে। এশতাওল গ্রাম বেইত শেমেশের কাছে অবস্থিত। এই এলাকায় যুদ্ধের শুরুতে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইতোমধ্যে ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে। খবর এএফপির।

এএফপির ফুটেজে দেখা গেছে, গতকাল শনিবারের ওই হামলায় বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে ধাতব ধ্বংসাবশেষ ও কংক্রিটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে এবং আঘাত হানার স্থানে একটি বড় গর্ত তৈরি হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী কাজ করছেন। একটি বাড়ির ছাদের টালিগুলো সম্পূর্ণভাবে উড়ে গিয়ে শুধু কাঠামোটির বাইরের আবরণটি অবশিষ্ট রয়েছে।

সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কমান্ডার ওহাদ মোয়াল ঘটনাস্থল থেকে এএফপি-র এক সংবাদদাতাকে বলেন, এটি ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা সরাসরি আঘাত। অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে লিখেছেন, এশতাওলের একটি পারিবারিক বাড়ি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়েছে।

এরপর থেকে ইসরাইল এবং এই অঞ্চলের বেশ কয়েকটি দেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এর জবাব দিচ্ছে ইরান।

একাত্তর/আরএ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর