মার্কিন প্রস্তাব ‘অবাস্তব’ বললো ইরান, পাল্টা যুদ্ধের হুমকি ট্রাম্পের

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:২৭ পিএম

ইরান মার্কিন শান্তি প্রস্তাবকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (৩০ মার্চ) ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি দ্রুত হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও তেলকূপগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। খবর রয়টার্সের।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখন সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যাহত হয়ে বিশ্ব অর্থনীতিতে বড় আঘাত এসেছে।

সোমবার ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে আসা দুটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর আগে ইরান-সমর্থিত হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সরাসরি যুদ্ধে যোগ দেয়। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরাইলি বাহিনী তেহরানের সামরিক অবকাঠামো এবং বৈরুতে হিজবুল্লাহর অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে উৎক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করে।

এদিকে ইরান তাদের বিপ্লবী গার্ড নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যু নিশ্চিত করেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর পর নিহত হওয়া সর্বশেষ প্রভাবশালী নেতা তিনি। খামেনেইর স্থলাভিষিক্ত হয়েছেন তার পুত্র মোজতবা খামেনেই।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ সরবরাহ হয় যে হরমুজ প্রণালী দিয়ে, ইরান সেটি কার্যকরভাবে অবরুদ্ধ করে রেখেছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব পেলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একে ‘অবাস্তব ও অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমরা সামরিক আগ্রাসনের শিকার, তাই আমাদের সব শক্তি আত্মরক্ষায় নিবদ্ধ।

বাঘাইয়ের মন্তব্যের পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, যদি দ্রুত কোনো চুক্তি না হয় এবং হরমুজ প্রণালী ‘ব্যবসার জন্য উন্মুক্ত’ না করা হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপ পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে। এমনকি বিশুদ্ধ পানি সরবরাহকারী লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রগুলোতেও হামলার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্রে হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন, যার মেয়াদ আগামী ছয় এপ্রিল শেষ হবে।

এই যুদ্ধের প্রভাবে তেলের বাজারে অস্থিরতা চরমে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারস ব্যারেল প্রতি ১১৩.২৩ ডলারে পৌঁছেছে, যা প্রায় ৬০ শতাংশ মাসিক বৃদ্ধির রেকর্ড গড়তে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছে যে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিতে গুরুতর ব্যাঘাত ঘটাচ্ছে। জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থ নেতারা জানিয়েছেন, জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষায় তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।

ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার অন্যতম কারণ হিসেবে দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করার কথা বললেও তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

একাত্তর/এসি
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর