ইরানে মার্কিন স্থল অভিযান শুরু হলেই রুখে দাঁড়াবে চেচেনরা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম

সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের মুখে ইরানি সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে চেচেন সামরিক ইউনিটগুলো ইরানে মোতায়েন হওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত এই বাহিনীগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরাইলি যুদ্ধকে একটি ‘ধর্মযুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। ইরানের গণমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চেচন বাহিনী তাদের এই সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে একটি ‘জিহাদ’ অর্থাৎ মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রক্ষায় 'শুভ ও অশুভের লড়াই' হিসেবে বর্ণনা করেছে। ইরানের বিরুদ্ধে উস্কানিবিহীন ও অবৈধ মার্কিন-ইসরাইলি যুদ্ধ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এই উন্নয়নটি সামনে এলো। খবর পাওয়া গেছে, গত কয়েক সপ্তাহের বিমান অভিযান ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী এখন স্থল অভিযানের জন্য চাপ দিচ্ছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার মাঝখানে গত ২৮ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার এবং দক্ষিণ ইরানের মিনাব এলাকার ১৭০ জনেরও বেশি স্কুলশিক্ষার্থীসহ অসংখ্য সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন।

এর জবাবে, ইরানি সশস্ত্র বাহিনী এ পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে ইসরাইলি সামরিক ও কৌশলগত স্থাপনা এবং মার্কিন ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে ৮৮ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

প্রাসঙ্গিকভাবে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর প্রকাশ্য মার্কিন ও ইসরাইলপন্থী অবস্থানও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের এই অংশগ্রহণকে মস্কো ও কিয়েভের মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধের ভাগ্যের সাথে এই যুদ্ধের যোগসূত্র স্থাপনের মাধ্যমে রাশিয়ার প্রতি একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ইউক্রেনের এই স্বীকারোক্তির নিন্দা জানিয়েছেন। ইউক্রেন স্বীকার করেছে যে, তারা এই অঞ্চলে শত শত বিশেষজ্ঞ পাঠিয়েছে। ইরাভানি উল্লেখ করেন, কিয়েভ সরাসরি ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি শাসনের সামরিক আগ্রাসনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর