হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের ৬ জাহাজ ছাড়ার প্রক্রিয়া চলছে

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কাউন্সিল জাহাজগুলো ছেড়ে দেওয়ার বিষয়ে সবুজ সংকেতের পাশাপাশি সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। ফলে বাংলাদেশের এই জাহাজগুলো সেখানে আটকা পড়ে। রাষ্ট্রদূত জানান, জাহাজগুলো নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে বর্তমানে ইরান ও বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করছে এবং ছাড়ার প্রক্রিয়াটি চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাহাজ ও নাবিকদের দ্রুত ফেরত আনতে সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে একটি ধন্যবাদপত্র পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতির বিষয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করেছে ইরান। রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের পাশাপাশি এই আগ্রাসনের নিন্দা জানানো প্রয়োজন ছিল।

ইরান ও বাংলাদেশের সম্পর্ককে ‘ভ্রাতৃপ্রতিম’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ হলো ইরানের ভাই। আমরা আশা করি, এক ভাই দুর্দিনে অন্য ভাইয়ের পাশে থাকবে।

অনুমতি মেলায় এখন জাহাজগুলোর নিরাপদে বাংলাদেশে ফিরে আসার পথ প্রশস্ত হলো। এর ফলে গত কয়েক সপ্তাহ ধরে চলা উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ আজ ইরানে পাঠানোর জন্য ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে।
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানে হামলা থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছে ইসরাইলও। অন্যদিকে, তেহরান জানিয়েছে, ইরানে হামলা না হলে তারাও পাল্টা হামলা বন্ধ রাখবে।  
যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে আসা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর