শ্রীবরদীতে ট্রাঙ্কে নারীর মরদেহের পরিচয় মিলেছে, আটক এক

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম

শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ বহনকারী পিকআপ ভ্যান ও এর চালককে আটক করেছে পিবিআই জামালপুর।

নিহত ওই নারীর নাম ডলি আক্তার। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মো. আলাল মিয়ার মেয়ে। এ ঘটনায় গত দুই এপ্রিল (বৃহস্পতিবার) নিহতের ভাই মো. শফিকুল ইসলাম শফিক বাদি হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পিবিআই জামালপুর অফিস সূত্রে জানা গেছে, গত এক এপ্রিল সকালে শ্রীবরদী উপজেলার নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড়ে একটি পরিত্যক্ত ট্রাঙ্ক দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাঙ্ক খুলে তোশকে মোড়ানো অবস্থায় এক নারীর অর্ধগলিত হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই জামালপুরের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় এবং দুই এপ্রিল ভিকটিমের পরিচয় নিশ্চিত করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই জামালপুরের এসআই সামিউল ইসলাম জানান, ৩ এপ্রিল (শুক্রবার) সকালে শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রাম থেকে মরদেহ বহনকারী পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো- ন ১২-২৮০৮) জব্দ করা হয়। একই সময় ওই পিকআপের চালক আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পিবিআই জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের চিহ্নিত করা এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। 

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর