আগামী দুই মাসেও জ্বালানি সঙ্কট হবে না, ফুয়েল কার্ডে নতুন পরিকল্পনা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না এবং বর্তমানে জ্বালানির যথেষ্ট মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছে সরকার। একই সঙ্গে জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এবং ভর্তুকির চাপ সামলাতে ‘ফুয়েল কার্ড’ ও ‘ফুয়েল পাস’ চালুর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মুখপাত্র জানান, ঢাকার দুটি ফিলিং স্টেশন— সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এটি দেশের প্রতিটি পাম্পে চালু করা হবে। এছাড়া ‘ফুয়েল পাস’ বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে ঢাকার দুটি স্টেশনে কাজ করছে, যেখানে মূলত মোটরসাইকেল চালকদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ফুয়েল কার্ডে তিনটি অংশ বা ‘পার্ট’ কার্যকর থাকবে।

জ্বালানির বর্তমান মজুদ পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে এক লাখ ৪৩ হাজার ১৪৩ মেট্রিক টন ডিজেল ও ৯ হাজার ৬৯ মেট্রিক টন অকটেন মজুদ আছে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে পেট্রোলের বাজারমূল্য প্রতি লিটার ১৫৫ টাকা হওয়া উচিত হলেও সরকার তা মাত্র ১০০ টাকায় বিক্রি করছে। এর ফলে সরকারকে প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছে। তবে মার্কেট ও অফিস সময় এক ঘণ্টা কমিয়ে আনার ইতিবাচক প্রভাব ইতিমধ্যে পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।

জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মুখপাত্র বলেন, বুধবার ৩৬১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ নিয়ে মোট অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৩৪২টি। এসব অভিযানে এ পর্যন্ত মোট এক কোটি ৪৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বাজারে এলপিজির দাম বেশি নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মনির হোসেন চৌধুরী বলেন, দাম বেশি নেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সামনের মাসগুলোতে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।

একাত্তর/এসি
ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর