ইরানকে জবাবদিহি ও ক্ষতিপূরণ দিতে হবে: আরব আমিরাত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

উপসাগরীয় অঞ্চলে হামলার কারণে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য ইরানকে সরাসরি দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে তেহরান কীভাবে হামলা বন্ধ করবে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চুক্তির স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে দেশটি।

গত এক মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। এর মধ্যেই ইউএইসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ জানিয়েছে, ইরান তাদের লক্ষ্য করে ধারাবাহিক আঘাত হেনেছে। বিশেষ করে ইউএইর বেসামরিক অবকাঠামো, বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকাগুলো হামলার শিকার হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইউএই জানিয়েছে, অঞ্চলে সব ধরণের শত্রুতা অবিলম্বে বন্ধ এবং হরমুজ প্রণালি নিঃশর্তভাবে পুনরায় চালু করার বিষয়ে ইরানের পূর্ণ প্রতিশ্রুতি নিশ্চিত করতে আমরা চুক্তির ধারাগুলোর স্পষ্টতা চাই।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের হামলার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনা এবং সব ক্ষয়ক্ষতির জন্য সম্পূর্ণ দায়ভার বহনসহ ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।

ইউএই সাফ জানিয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর হুমকি চিরতরে নির্মূল করতে হবে। এর ফলে দীর্ঘদিনের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া ব্যাহত হওয়ায় তেহরানের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে দেশটি। ইতিমধ্যে তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার ও দূতাবাস বন্ধ করে দিয়েছে ইউএই।

এছাড়াও দুবাই ভিত্তিক বিমান সংস্থাগুলো জানিয়েছে, জরুরি কিছু ক্ষেত্র ছাড়া ইরানিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক ভিসা আবেদন বাতিল করা হচ্ছে।

দুবাইয়ে ইরান-সংশ্লিষ্ট বেশ কিছু হাসপাতাল, স্কুল ও কমিউনিটি সেন্টারও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর ট্রাম্পের সাম্প্রতিক আলটিমেটাম এবং আমিরাতের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুললো।

একাত্তর/আরএ
আন্তর্জাতিক রাজনীতিতে কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপের উত্তাপ! আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুয়েনস আইরেস এর আগে ইরানের ইসলামিক...
যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে একাধিক সন্ত্রাসী হামলার চক্রান্ত এবং সফল বাস্তবায়নে যুক্ত থাকার অভিযোগে ইরান সমর্থিত তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ (ডিডিওজে)।...
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের গতিপথ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে এক বার্তায় তিনি জানান, ইরানের ওপর এই মুহূর্তে নতুন করে আর...
ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাবকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাস্যকর ও অযৌক্তিক বলে মন্তব্য করার পর তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের...
স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সবুজ শিল্পায়নে সহায়তার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন, পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য এবং সহায়ক বাণিজ্যনীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন...
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর