বারুদের স্তূপে ভঙ্গুর যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যে চরম অনিশ্চয়তা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি দ্বিতীয় দিনে গড়ালেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কালো মেঘ এখনও কাটেনি। উপসাগরীয় অঞ্চলে বিরাজ করছে থমথমে। লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা এবং ইরানের অনড় অবস্থান এই সাময়িক শান্তি প্রচেষ্টাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। একদিকে কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে যুদ্ধের দামামা বাজার আশঙ্কাও কাটছে না।

যুদ্ধবিরতি ঘোষণার পরদিন থেকেই লেবাননে বর্বর ও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছেন, যা বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তুলেছে। আজ ইসরায়েল দাবি করেছে যে, বৈরুতের কাছে এক বিমান হামলায় তারা হিযবুল্লাহর উপ-প্রধান নাঈম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাগ্নে আলী ইউসুফ হার্শিকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড অঞ্চলটিতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।


তেহরানের রাজপথ বুধবার আবারও জনসমুদ্রে পরিণত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ৪০তম দিন পালনে হাজার হাজার ইরানি রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। মার্কিন-ইসরাইলি হামলায় খামেনেইর নিহতের ঘটনাটি ইরানের জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে, যা বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ।

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছেন, ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সমস্ত মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক সরঞ্জাম তাদের অবস্থানেই থাকবে। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হয়, তবে এমন যুদ্ধ শুরু হবে যা বিশ্ব এর আগে কখনো দেখেনি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বর্তমানে প্রায় শূন্যের কোঠায়। যদিও ট্রাম্প দাবি করেছিলেন, প্রণালীটি নিরাপদ ও উন্মুক্ত থাকবে, কিন্তু ইরান সমর্থিত আইআরজিসি দাবি করেছে যে, লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছে। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে; ব্রেন্ট ক্রুড এবং মার্কিন ডব্লিউটিআই উভয়ই ৩.১% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় ৯৮ ডলারের কাছাকাছি পৌঁছেছে।


পারস্য উপসাগরীয় অঞ্চলে গত ২৪ ঘণ্টায় হামলার তীব্রতা কিছুটা কমেছে। বাহরাইন সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও অন্য দেশগুলো বড় কোনো হামলার খবর দেয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধবিরতিকে এখনই স্বাগত জানায়নি। তারা জানিয়েছে, হরমুজ প্রণালী নিঃশর্তভাবে খুলে দেয়া এবং ইরানের পূর্ণ প্রতিশ্রুতি নিশ্চিত করতে তারা আরও স্পষ্টীকরণের অপেক্ষায় রয়েছে।

মধ্যপ্রাচ্যের আকাশ এখন একদিকে যুদ্ধবিরতির আশ্বাস আর অন্যদিকে রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় ঢাকা। লেবাননের রক্তপাত এবং হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো না গেলে এই ভঙ্গুর যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা-সিএনএন

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর