দুই শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরানের স্পিকার

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

তেহরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি আলোচনা শুরুর আগে দু'টি শর্ত বাস্তবায়ন করতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। 

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে কালিবাফ বলেন, উভয় পক্ষের মধ্যে যেসব পদক্ষেপে সম্মতি হয়েছিল, তার মধ্যে দু’টি এখনো বাস্তবায়িত হয়নি; লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আলোচনার আগে ইরানের আটক সম্পদ মুক্ত করা। 

এই দু'টি বিষয় আলোচনা শুরুর আগেই বাস্তবায়িত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে যখন মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন ইরানের আলোচনাকারী দল আলোচনার আগে শর্তগুলো বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে।

এদিকে ইরান-মার্কিন আলোচনার জন্য ইসলামাবাদ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নিরাপত্তা জোরদার করেছে। 

এখনও ইরানের প্রতিনিধিদলের পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর পাওয়া যায়নি। তবে মার্কিন প্রতিনিধিদল এরইমধ্যে আমেরিকা থেকে রওনা হয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা হবে। ইসরাইলের বোমা হামলা দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে দিতে পারে— এমন আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর