হরমুজ খুলে দেয়ায় শি আমাকে জড়িয়ে ধরবে: ট্রাম্প

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

বিশ্ব রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী নিয়ে এবার এক নতুন ও চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, হরমুজ স্থায়ীভাবে উম্মুক্ত করে দেয়ায় চীন অত্যন্ত খুশি। ট্রাম্পের মতে, এই পদক্ষেপ তিনি শুধু চীন নয়, বরং পুরো বিশ্বের স্বার্থেই নিয়েছেন এবং ভবিষ্যতে এমন সংকটের পুনরাবৃত্তি আর ঘটবে না।

ট্রাম্প তাঁর পোস্টে আরও দাবি করেন, চীন এখন থেকে ইরানকে কোনো প্রকার অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মতি জানিয়েছে। এমনকি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন সফরের ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, আমি যখন সেখানে পৌঁছাব, প্রেসিডেন্ট শি আমাকে একটি বড় ও উষ্ণ আলিঙ্গন দেবেন।

ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, হরমুজ প্রণালী ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা নিরসনে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা হয়ে থাকতে পারে।

মঙ্গলবার থেকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ-অবরোধের প্রথম পূর্ণ দিবস শুরু হলেও সমুদ্রপথের চিত্রে তার প্রভাব ছিল সামান্য। শিপিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, মার্কিন কড়াকড়ি সত্ত্বেও অন্তত আটটি জাহাজ ওই জলপথ অতিক্রম করেছে। অর্থাৎ, বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটি নিয়ন্ত্রণে রাখার মার্কিন চেষ্টা প্রথম দিনেই বড় কোনো বাধার সৃষ্টি করতে পারেনি।

এদিকে আমেরিকার এই 'অবৈধ' অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। বুধবার সকালে ইরানের সামরিক বাহিনী আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি এই অবরোধ অব্যাহত থাকে, তবে তেহরান পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো প্রকার আমদানি বা রপ্তানি চলতে দেবে না। ইরানের এই হুঁশিয়ারি পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হিসেবে দেখা হচ্ছে।

একদিকে ট্রাম্পের সমঝোতার দাবি, অন্যদিকে ইরানের পাল্টা যুদ্ধের হুমকি, সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক জটিল সমীকরণের মুখে। যদি ট্রাম্পের দাবি অনুযায়ী চীন সত্যিই ইরানকে অস্ত্র দেওয়া বন্ধ করে এবং প্রণালিটি উম্মুক্ত থাকে, তবে বিশ্ব অর্থনীতি বড় এক সংকট থেকে রক্ষা পেতে পারে। তবে তেহরানের কঠোর অবস্থান পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই ও আল জাজিরা

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর