বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ কত, জানালেন বিদ্যুৎমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

প্রশ্নে জাহাঙ্গীর হোসেন জানতে চান, বর্তমানে দেশে সরকারি বা বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর কোনো বকেয়া বিল রয়েছে কি না।

জবাবে মন্ত্রী জানান, মোট বকেয়ার মধ্যে সরকারি ও বেসরকারি কোম্পানির গ্যাস বিল বাবদ পেট্রোবাংলার কাছে বকেয়া রয়েছে ১১,৬৩৪.০৬ কোটি টাকা। এছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ ৩,৮৯১.৫৫ কোটি টাকা পরিশোধ বাকি রয়েছে।

তিনি আরও জানান, গ্যাস ও ফার্নেস তেলভিত্তিক স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ ও জ্বালানি বিল বাবদ বকেয়া রয়েছে ১৭,৩৫৭.৬৮ কোটি টাকা। যৌথ উদ্যোগ ও আইপিপি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কয়লার মূল্য ও ক্যাপাসিটি চার্জ বাবদ আরও ১৫,৪৫২.৯১ কোটি টাকা বকেয়া রয়েছে।

এদিকে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে ক্যাপাসিটি চার্জ ও জ্বালানি বিল বাবদ ৫,৬২৩.০৩ কোটি টাকা বকেয়া রয়েছে এবং হাউলিং চার্জ বাবদ বকেয়া রয়েছে ১৯৮.৯৪ কোটি টাকা।

এছাড়াও বিদ্যুৎকেন্দ্রগুলোর নেওয়া ব্যাংক ঋণের মোট পরিমাণ ১,৪৯,৩১১.২৬ কোটি টাকা বলে জানান তিনি। 

আরবিএস
আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকার চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...
অতীতে জ্বালানি নিরাপত্তা ছিল না, তবে বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সঠিক নেতৃত্বের অভাবে পুরো দেশ এখনও সোলারে (সৌরশক্তি) যেতে পারেনি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, বর্তমান সরকার এখন সোলার ও উইন্ড...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর