ইরানি রসদসহ দ্বিতীয় জাহাজ জব্দ করলো মার্কিন কমান্ডোরা

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম

শান্তি আলোচনার টেবিল যখন সাজানো হচ্ছে, ঠিক তখনই উত্তাল সমুদ্রের জলরাশি ছিঁড়ে তেহরানকে বড়সড় এক ধাক্কা দিল ওয়াশিংটন। সোমবার রাতে দক্ষিণ এশিয়ার জলসীমায় ‘এমটি টিফানি’ নামের একটি নিষিদ্ধ জাহাজ ঘিরে ফেলে মার্কিন সামরিক বাহিনী। পেন্টাগন জানিয়েছে, কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই তারা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে। অভিযোগ, জাহাজটি ইরানকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করছিল।

পেন্টাগন শুদু জাহাজ জব্দ করেই ক্ষান্ত হয়নি, সেই অভিযানের রুদ্ধশ্বাস কিছু ছবিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, বিশাল তেলের ট্যাঙ্কারের ওপর চক্কর কাটছে মার্কিন সামরিক হেলিকপ্টার এবং কমান্ডোরা দক্ষ হাতে জাহাজের ডেকে অবতরণ করছেন।

গত ১৯ এপ্রিল ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করার পর এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শিকার। ওয়াশিংটনের সোজা কথা, আন্তর্জাতিক জলসীমা নিষিদ্ধ কোনো জাহাজের জন্য নিরাপদ আশ্রয় হতে পারে না। যেখানেই ইরানকে মদত দেওয়ার চেষ্টা হবে, সেখানেই মার্কিন থাবা পড়বে।

এদিকে, পর পর দুটি জাহাজ জব্দের এই ঘটনাকে ‘যুদ্ধবিরতির চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে ইরানি ইসলামিক রিপাবলিক। তেহরানের মতে, আলোচনার নাম করে যুক্তরাষ্ট্র আসলে তাদের গলা টিপে ধরতে চাইছে। একদিকে ইসলামাবাদে শান্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে মাঝ সমুদ্রে ইরানের রসদবাহী জাহাজ আটকে দেওয়া হচ্ছে, এই দ্বিমুখী নীতি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

পেন্টাগন তাদের বিবৃতিতে বুক ফুলিয়ে ঘোষণা করেছে, অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ইরানের হাত শক্তিশালী করতে পারে, এমন যে কোনো নৌযানকে আটকাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সমুদ্রপথে ইরানের চালচলনের স্বাধীনতা কেড়ে নেওয়াই এখন মার্কিন বাহিনীর প্রধান লক্ষ্য।

ট্রাম্পের প্রশাসন যেন ইরানকে বুঝিয়ে দিচ্ছে, হয় শান্তির চুক্তিতে সই করো, নাহলে সমুদ্রের প্রতিটি ঢেউয়ে তোমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। একদিকে জাহাজ জব্দ আর অন্যদিকে বুধবারের সময়সীমা; এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে ইরান এখন কোন পথে হাঁটে, সেটাই দেখার বিষয়। তবে এই মুহূর্তে ‘টিফানি’র নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন যে তেহরানের স্নায়ুর পরীক্ষা নিল, তাতে কোনো সন্দেহ নেই।

তথ্যসূত্র: রয়টার্স-দ্য নিউইয়র্ক পোস্ট

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর