নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ, রাত পোহালেই পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম

আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভার প্রথম দফার নির্বাচন। শেষ মুহুর্তে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আসন্ন ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই ভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বিরোধীরা। 

ভারতে রাজ্য পরিচালনার জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটিই বিধানসভা নির্বাচন। চলতি দফায় পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে এই গুরুত্বপূর্ণ নির্বাচনের উত্তাপ এখন তুঙ্গে। ভোটগ্রহণ শুরু হয়েছে ৯ এপ্রিল এবং শেষ হবে ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

কেরালা, পুদুচেরি এবং আসামে ইতোমধ্যেই এক দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ৯ এপ্রিল। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে ২৩ ও ২৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোটগ্রহণ হচ্ছে এক দফায় ২৩ এপ্রিল।


 
এই পাঁচ রাজ্যে মোট ভোটার সংখ্যা ১৭ কোটি ৪০ লাখেরও বেশি। বিশাল এই নির্বাচন পরিচালনায় নিয়োজিত রয়েছেন প্রায় ২৫ লাখ কর্মী। প্রতি ৭০ জন ভোটারের জন্য একজন করে কর্মী দায়িত্ব পালন করছেন।
 
নির্বাচনী ব্যবস্থাপনায় রয়েছেন প্রায় ১৫ লাখ ভোটকর্মী, সাড়ে ৮ লাখ নিরাপত্তা কর্মী, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং ৪৯ হাজার মাইক্রো অবজারভার।

এছাড়াও দায়িত্বে রয়েছেন ২ লাখ ১৮ হাজার বুথ লেভেল অফিসার এবং ১ হাজার ১১১ জন পর্যবেক্ষক। এই পর্যবেক্ষকদের মধ্যে ৫৫৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক রয়েছেন।

২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গ। প্রার্থীরাও ব্যস্ত সময় পার করেছেন শেষ মুহূর্তে। নির্বাচনের প্রথম দফায় ১৬ জেলায় ১৫২ আসনে ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

নিয়ম অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এই দফার প্রচারণা শেষ হয়। 

প্রথম দফায় ভোট গ্রহণ হবে ১৬ জেলার ১৫২টি আসনে। জেলাগুলো হলো—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান।

তবে এবার ভোটার তালিকা সংশোধন হওয়ায় কে সরকার গড়বে তা অনুমান করতে পারছেন না বিশ্লেষকরা। সংশোধনে মৃত, বদলি, ভুয়া আর নথি না থাকায় পশ্চিমবঙ্গের ৯০ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। অন্যদিকে নতুন যুক্ত হয়েছে সাত লাখের কিছু বেশি ভোটার।

এদিকে, এই নির্বাচনের পাশাপাশি গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরার কিছু আসনে গেলো ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গুজরাট ও মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল।

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর