মোসাদের ষড়যন্ত্র ভেস্তে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৈরি এক ‘বিস্ফোরক’ নীলনকশা এবার ভেস্তে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের শাসনব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাজানো এই রক্তক্ষয়ী পরিকল্পনাকে সোজা ‘না’ বলে দিয়েছে হোয়াইট হাউস। ইসরাইলি সংবাদপত্র ‘ইয়েদিওথ আহরোনোথ’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোসাদের এই পরিকল্পনায় ছিল বেশ কয়েকটি নৃশংস ধাপ। এর প্রথম ধাপে ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তিদের গুপ্তহত্যা বা সরাসরি নিশ্চিহ্ন করা। এরপর সেখানে ইসরাইলি স্বার্থ রক্ষা করবে, এমন এক বিকল্প নেতৃত্বকে বসানোর ছক কষেছিল মোসাদ। শুধু হত্যাকাণ্ডেই ক্ষান্ত নয়, ইরানের ভেতরে কুর্দি আন্দোলনকে উসকে দিয়ে ব্যাপক অভ্যন্তরীণ বিক্ষোভ তৈরির মাধ্যমে পুরো দেশটিকে অস্থিতিশীল করার স্বপ্ন দেখেছিল ইসরায়েল।


সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, মার-এ-লাগোতে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনায় প্রাথমিক সায় দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু দৃশ্যপট বদলে যায় যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা এতে বাধ সাধেন। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এমন ঝুঁকিপূর্ণ চাল দেয়ার বিরোধী ভ্যান্সের এই অনমনীয় অবস্থানের কারণে থমকে গেছে মোসাদের ‘তখত পাল্টে’র সেই গোপন পরিকল্পনা।

ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, সামরিক সেন্সরশিপের কড়াকড়ির কারণে তারা এতদিন এই সংবাদের বিস্তারিত প্রকাশ করতে পারেনি। সম্প্রতি ইসরায়েলি সামরিক সেন্সরের সবুজ সংকেত পাওয়ার পরই এই গোপন নথি জনসমক্ষে আনা সম্ভব হলো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানি নেতৃত্বকে টার্গেট করার এই নেশা ইসরাইলের দীর্ঘদিনের। এর আগে এহুদ ওলমার্টের সরকারের সময়েও মোসাদের তৎকালীন প্রধান মীর দাগান বর্তমান ব্যবস্থার ভেতর থেকেই নেতৃত্ব পরিবর্তনের এমন প্রস্তাব উত্থাপন করেছিলেন।


সংবাদপত্রটির এই প্রতিবেদনে স্পষ্ট, তেহরানকে কবজা করতে ইসরাইল যত বড় ঝুঁকি নিতেই প্রস্তুত থাকুক না কেন, ওয়াশিংটনের বর্তমান প্রশাসন এখনই এমন কোনো আত্মঘাতী এবং বিধ্বংসী ‘অপারেশনে’ জড়াতে রাজি নয়। মোসাদের সাজানো এই ‘স্পাই থ্রিলার’ আপাতত হোয়াইট হাউসের আপত্তিতে ফাইলবন্দি হয়েই রইলো।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর