বজ্রপাত: সচেতনতার অভাব ও সুরক্ষার ঘাটতি বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবের পাশাপাশি কার্যকর সুরক্ষা ব্যবস্থার ঘাটতিই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি। 

সবশেষ গেলো সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দুইটার মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আটজন। এর মধ্যে তিনজন করে মারা গেছেন নেত্রকোনা ও সুনামগঞ্জে। একজন করে মৃত্যু হয়েছে হবিগঞ্জ ও নোয়াখালীতে।

এর আগে ১৫ এপ্রিল একদিনেই দেশের ছয় জেলায় বজ্রাঘাতে মারা যায় অন্তত ১৫ জন। আহত হন আরও অনেকে।

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, বাংলাদেশে প্রতিবছর গড়ে ৮৪ লাখ বজ্রপাত হয়। 

আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, ২০১১ থেকে এ পর্যন্ত ১৫ বছরে বজ্রপাতে চার হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে প্রতিবছর গড়ে মৃত্যুবরণ করেন প্রায় ৩০০ মানুষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর- বিএমডির গবেষণা বলছে, বজ্রপাতে সর্বোচ্চ ২৯ দশমিক ৬২ শতাংশ ঘটনা হয় মে মাসে। জুনে ২৪ দশমিক ৬৮ শতাংশ এবং ২১ দশমিক ৪২ শতাংশ হয় আগস্টে। 

আবহাওয়াবিদরা বলছেন, বজ্রপাত সম্পর্কে জনসচেতনতা জরুরি। 

এদিকে দেশে বজ্রপাত নিরোধে প্রকল্প থাকলেও ফল নেই। লাইটনিং অ্যারেস্টার স্থাপনের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাত আশ্রয়কেন্দ্র নির্মাণের ওপর জোর দেন আবহাওয়াবিদরা।   

এদিকে বজ্রপাতে প্রাণহানি রোধে সরকার একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, কৃষক ও জেলেদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সচেতনতা বৃদ্ধি, সাইরেন স্থাপন, তালগাছ রোপণ এবং বজ্রনিরোধক টাওয়ার বসানোর মতো পরিকল্পনা বাস্তবায়ন করছে। 

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের আনা বজ্রপাতজনিত প্রাণহানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষত সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বজ্রপাতে মৃত্যুর হার বেশি। এই অঞ্চলের কৃষক ও মৎস্যজীবীরা গ্রীষ্ম ও বর্ষাকালে প্রচুর বজ্রপাতের শিকার হচ্ছেন।  

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সোমবার এক অদ্ভুত মেলবন্ধন ঘটল জনগুরুত্বপূর্ণ আলোচনা আর ব্যক্তিগত রসিকতার। হাওরাঞ্চলে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে যখন সংসদ সদস্যরা বিজ্ঞানভিত্তিক সমাধানের দাবি তুলছিলেন,...
দেশের চার বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
বাংলাদেশে আগামীতে বজ্রপাতের ঘনত্ব এবং তীব্রতা আরো বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক বিশেষজ্ঞ। প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ ও প্রতিরক্ষা অবকাঠামোর অভাবে গ্রামীণ এলাকার জনগণ সবচেয়ে বেশি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর