বিশ্বকাপ নিয়ে আমেরিকায় হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত

আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:০৩ পিএম

ফুটবল বিশ্বকাপের কিক-অফ হতে আর মাত্র পাঁচ সপ্তাহ বাকি, কিন্তু আমেরিকার বিলাসবহুল হোটেল মালিকদের কপালে এখন চিন্তার ভাঁজ। যে টুর্নামেন্ট ঘিরে ডলারের বৃষ্টির আশা করা হয়েছিল, সেই ‘গ্রেট আমেরিকান ড্রিম’ এখন ফিকে হতে শুরু করেছে। আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক সমীক্ষা থেকে উঠে এসেছে হোটেল ব্যবসার এমন ম্লান পরিস্থিতি।

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর দোরগোড়ায়, কিন্তু মার্কিন মুলুকের হোটেলগুলোতে নেই সেই চিরচেনা উৎসবের আমেজ। নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস, সবখানেই যেন এক ‘ঠাণ্ডা লড়াই’ চলছে। হোটেল সমিতির রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরের প্রায় ৮০ শতাংশ হোটেল মালিক জানিয়েছেন যে, বুকিংয়ের সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক কম। অবস্থা এতটাই বেগতিক, কানসাস সিটির মতো জায়গাগুলোতে জুন-জুলাই মাসের স্বাভাবিক বুকিং রেটও এবার ছুঁতে পারছে না হোটেলগুলো।

এই মন্দার পেছনে ভিলেন হিসেবে কাজ করছে ভিসা জটিলতা। প্রায় ৬৫ শতাংশ হোটেল মালিক মনে করছেন, আমেরিকার বর্তমান প্রশাসনের কড়া ভিসা নীতি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতাই পর্যটকদের দূরে সরিয়ে রাখছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটা করে বিশ্বকাপের আয়োজক হওয়া নিয়ে গর্ব করছেন, কিন্তু তাঁর সরকারের ‘কড়া স্ক্রিনিং’ আর ভিসার বিধিনিষেধ বিদেশের ফুটবল ভক্তদের জন্য এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ফলে সমর্থকরা এখন আমেরিকায় ভ্রমনের বদলে ঘরে বসে খেলা দেখাটাকেই বেশি নিরাপদ মনে করছেন।

সবচেয়ে মজার বিষয় হলো, বস্টন, ফিলাডেলফিয়া বা সান ফ্রান্সিসকোর মতো শহরগুলোতে অনেক হোটেল মালিক এই মেগা ইভেন্টকে রসিকতা করে ‘নন-ইভেন্ট’ বা গুরুত্বহীন ঘটনা হিসেবে বর্ণনা করছেন। আগেভাগে ফিফার পক্ষ থেকে ঢালাওভাবে রুম বুক করে রাখা হয়েছিল, যা দেখে হোটেলগুলো দাম বাড়িয়ে বসেছিল। কিন্তু এখন সেই বাল্ক বুকিংগুলো বাতিলের হিড়িক পড়ায় হোটেল মালিকরা বুঝছেন, তাঁদের সামনে শুধু একটি ‘কৃত্রিম চাহিদা’ ঝুলিয়ে দেওয়া হয়েছিল।

হোটেল বুকিং কমার পেছনে অন্য একটি কারণ হলো টিকিটের আকাশছোঁয়া দাম। সাধারণ গ্যালারির টিকিটের জন্যও সেকেন্ডারি মার্কেটে যেভাবে কালোবাজারি চলছে, তাতে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। তার ওপর আমেরিকার এক শহর থেকে অন্য শহরে যাওয়ার আকাশছোঁয়া বিমান ভাড়া তো আছেই। ভক্তরা বলছেন, খেলা দেখার চেয়ে ওই টাকা দিয়ে একটা ছোটখাটো দ্বীপ কেনা ভালো!

হোটেল সমিতির প্রেসিডেন্ট রোসানা মাইয়েত্তা অবশ্য এখনও আশার আলো দেখছেন। তাঁর মতে, হাতে যে ক’দিন সময় আছে, তার মধ্যে যদি ইউএস সরকার এবং ফিফা মিলে পর্যটকদের জন্য একটি ‘সহজ ও বাধাহীন’ ভ্রমণের ব্যবস্থা করতে পারে, তবে হয়তো শেষ মুহূর্তে কিছু ডলার পকেটে আসবে।

১১ জুন মেক্সিকো সিটিতে বিশ্বকাপের পর্দা উঠবে এবং ১৯ জুলাই নিউজার্সিতে হবে ফাইনাল। এখন দেখার বিষয়, মাঠের লড়াই শুরুর আগে আমেরিকার হোটেল রুমগুলো ফুটবলের রঙে রঙিন হয়, নাকি ডোনাল্ড ট্রাম্পের কড়া নীতির যাঁতাকলে পড়ে এবার ‘খালি রুম’ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আঙ্কেল স্যামকে।

তথ্যসূত্র: আল জাজিরা

আরবিএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর