চসিক এলাকায় ৯৪ শতাংশ হাম-রুবেলা টিকাদান সম্পন্ন: মেয়র

আপডেট : ১২ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ইতিমধ্যে লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে জিরো ডোজ ও ঝরে পড়া শিশুদের খুঁজে বের করারও নির্দেশ দিয়েছেন তিনি।  

মঙ্গলবার (১২ এপ্রিল) চসিক স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ২৮৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৬৫০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। আগামী ২০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।

মেয়র বলেন, দেশে হামের সংক্রমণ বাড়ায় এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। হাম শিশুর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি জানান, নগরীর ৭টি জোন ও ৪১টি ওয়ার্ডে ৩০০টির বেশি টিম কাজ করছে। চাকরিজীবী মায়েদের সুবিধার্থে সান্ধ্যকালীন সেশন ও শুক্রবারও টিকাদান কার্যক্রম চালু রাখা হয়েছে।

সভায় টিকা নিয়ে গুজব ও অপপ্রচার রোধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

আরবিএস
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর