নিশ্চিত থাকুন, আবার যুদ্ধ বাধালে আরও ‘চমক’ নিয়ে হাজির হবো: আরাগচি

আপডেট : ২১ মে ২০২৬, ১১:০৬ পিএম

মার্কিন–ইসরাইল জোট যদি আবার যুদ্ধের পরিস্থিতি তৈরি করে, তবে ইরান আগের চেয়েও ভিন্ন ও অপ্রত্যাশিত কৌশলে জবাব দেবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। তিনি বলেন, নিশ্চিত থাকুন, ফের যুদ্ধ বাধালে আরও অনেক চমক নিয়ে আমরা হাজির হবো। 

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে বুধবার তেহরানভিত্তিক পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে তার ব্যক্তিগত পেজে লিখেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর, মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান ধ্বংসের কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীই বিশ্বের প্রথম শক্তি যারা অত্যাধুনিক ও বিখ্যাত এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

দেশটিতে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, আমরা যে শিক্ষা লাভ করেছি এবং যে জ্ঞান অর্জন করেছি, তাতে নিশ্চিন্ত থাকুন, যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে। 

তবে কী এই ‘চমক’ এবং যুদ্ধক্ষেত্রে ইরান নতুন কোনো কৌশল নিচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান ছয় সপ্তাহের যুদ্ধ শেষে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। এই থমথমে পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। দুই দেশের মধ্যকার একমাত্র মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ওয়াশিংটনে পৌঁছানো হয়েছে।

ইরানের পাঠানো এই নতুন প্রস্তাবের বেশ কিছু শর্ত পূর্বের মতোই, যা ওয়াশিংটন আগেই প্রত্যাখ্যান করেছিল। তবে, সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, বেশ কিছু বিষয়ে এবার মার্কিন অবস্থান আগের চেয়ে কিছুটা নরম হয়েছে।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর