মক্তবে শিশুকে ধর্ষণের চেষ্টা, হাতেনাতে আটক ইমাম

আপডেট : ২৩ মে ২০২৬, ০২:০১ পিএম

পটুয়াখালীতে মক্তবে পড়তে আসা এক শিশুকে ধর্ষণের চেষ্টার সময় এক মসজিদের ইমামকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই মক্তবে পড়তে আসা শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ ছিলো বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 

শনিবার (২৩ মে) সকালে জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার দিয়ার আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক ইমামের নাম বেল্লাল হোসেন। কলাপাড়ার দিয়ার আমখোলা গ্রামের একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন আসছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে একটি শিশুকে নির্যাতনের ভিডিও চিত্র তারা ধারণ করেন। এসময় তাৎক্ষণিক ইমামের ঘরের দরজার টোকা দেওয়া হয়। এ সংক্রান্ত একটি ভিডিও এসেছে একাত্তরের হাতে। ভিডিওতে শিশুটিকে বলতে শোনা যায়, হুজুর আমাকে প্যান্ট খুলতে বলেছিলো। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মসজিদের মক্তবে পড়তে আসা শিশুদের তিনি দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সকালে মক্তবে এক শিশুকে একইভাবে নির্যাতন চালানোর সময় অন্য এক শিশুর অভিভাবক ও এলাকার লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দেন। খবর পেয়ে মহিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ শামিম হোসেন জানান, এক শিশুর অভিভাবকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে। তাকে গণধোলাই দেওয়া হয়েছিলো, তাই উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ওই ইমামের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর