সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ, উন্মুক্ত ২৬ অফশোর ব্লক

আপডেট : ২৪ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

অতীতে জ্বালানি নিরাপত্তা ছিল না, তবে বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি। আর সেই লক্ষ্যেই প্রায় এক দশক পর ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬’ এবং ‘অফশোর বিডিং রাউন্ড-২০২৬’ ঘোষণা করেছে সরকার।

রোববার (২৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’ এবং বিডিং রাউন্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন বিডিং রাউন্ডে মোট ২৬টি অফশোর ব্লক উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে ১১টি শ্যালো সি এবং ১৫টি ডিপ সি ব্লক। 

আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে নতুন পিএসসিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। গ্যাসের দাম আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে ১০০ শতাংশ কস্ট রিকভারি সুবিধা, আমদানিকৃত যন্ত্রপাতিতে শুল্ক ছাড় এবং গভীর সমুদ্র ব্লকে বাপেক্সের জন্য ১০ শতাংশ ক্যারিড ইন্টারেস্ট।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ইতোমধ্যে অনেক বিদেশি কোম্পানি আলোচনা করেছে এবং এ কার্যক্রমে কোনো ভূরাজনৈতিক সমস্যা হবে বলে তিনি মনে করেন না। 

এদিকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ১৮০ দিনের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেয়া যাবে।

আরবিএস
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর