হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল আটটা থেকে গতকাল রোববার সকাল আটটা) সারাদেশে আরও তিন শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৭৯ জন।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। এ নিয়ে মোট ৫৮৮ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২ হাজার ৭০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৯০২ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৩ হাজার ৭২২ শিশু বাড়ি ফিরেছে।

১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৯৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরবিএস
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৬৯৯ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪৯টি শিশু। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও ভাইরাসজনিত এই রোগের উপসর্গ নিয়ে ৭৮০ জনের মৃত্যু হলো।
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৭১ জন।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর