ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:৪১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ জুন) হাসপাতাল পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. রফিকুল ইসলাম বলেন, ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট এমন একটি পদ্ধতি, যেখানে ব্রেইন-ডেড বা মৃত ব্যক্তির শরীর থেকে অঙ্গ সংগ্রহ করে অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। হার্ট, লিভার, কিডনি, ফুসফুস ও কর্নিয়াসহ বিভিন্ন অঙ্গ এভাবে প্রতিস্থাপন করা সম্ভব।

তিনি বলেন, জীবিত দাতার কাছ থেকে যেসব অঙ্গ সংগ্রহ করা যায় না, সেসব ক্ষেত্রে ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডা. রফিকুল ইসলাম জানান, বাংলাদেশে আইনগতভাবে ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্টের সুযোগ থাকলেও বাস্তবে এর প্রয়োগ এখনও সীমিত। ২০২৩ সালে দেশে প্রথমবারের মতো ক্যাডাভারিক কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়, যেখানে ব্রেইন-ডেড রোগীর দান করা কিডনি দুইজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। তবে এখনও এ ধরনের কার্যক্রম নিয়মিত বা প্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি।

তিনি বলেন, সামাজিক ও ধর্মীয় ভুল ধারণা, জনসচেতনতার অভাব, হাসপাতালের সীমিত অবকাঠামো, আইনগত ও প্রশাসনিক জটিলতা এবং জাতীয় পর্যায়ে সমন্বিত ব্যবস্থার অভাব ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট বিস্তারে প্রধান বাধা হিসেবে কাজ করছে।

তবে নতুন ‘মানব অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন অধ্যাদেশ, ২০২৫’ এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. রফিকূল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, ইমোশনাল ডোনার এবং জাতীয় সোয়াপ রেজিস্ট্রি চালু হলে প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন রক্ষা হবে। নতুন আইন কঠোর নৈতিক সুরক্ষা বজায় রেখে অঙ্গদানের প্রচলিত বাধাগুলো দূর করবে।

তিনি আরও বলেন, এভাবে বাংলাদেশের অঙ্গ প্রতিস্থাপন প্রোগ্রাম বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া শুরু করবে এবং শেষ পর্যায়ের অঙ্গ বিকলতায় ভোগা রোগীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে।

আরবিএস
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর