‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ নিয়ে সেমিনার

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)-এর উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা শপিং মলে এ সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন টেজাবের সভাপতি নাজমুল আলম রানা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয়।

সেমিনারে অংশগ্রহণ করেন ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্রগুলোর নির্মাতারা। আলোচনায় উপস্থিত ছিলেন ‘রইদ’-এর পরিচালক মেজবাউর রহমান সুমন, ‘রকস্টার’-এর পরিচালক আজমান রুশো, ‘বনলতা সেন’-এর পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, ‘মাসুদ রানা’-এর পরিচালক সৈকত নাসির, ‘পিনিক’-এর পরিচালক জাহিদ জুয়েল এবং ‘মালিক’-এর পরিচালক সাইফ চন্দন। 

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক কামরুজ্জামান বাবু, টেজাব সদস্য প্রতিক আকবর এবং আহমেদ তাওকীর ।

আলোচনায় বক্তারা ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর দর্শক উপস্থিতি, ব্যবসায়িক সাফল্য, প্রেক্ষাগৃহ পরিস্থিতি, বিপণন কৌশল, পরিবেশনা ব্যবস্থা এবং চলচ্চিত্র শিল্পের সামগ্রিক অগ্রগতি নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শকের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, যা শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে।

সেমিনারে চলচ্চিত্র বিপণনের আধুনিক কৌশল, প্রযুক্তিনির্ভর নির্মাণ ব্যবস্থা, ই-টিকিটিং, সেন্ট্রাল সার্ভারভিত্তিক প্রদর্শন ব্যবস্থা, পাইরেসি প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চলচ্চিত্রের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা পর্যাপ্ত প্রেক্ষাগৃহের অভাব, প্রদর্শন ব্যবস্থার সীমাবদ্ধতা, অসম প্রতিযোগিতা এবং মানসম্মত কনটেন্ট নির্মাণে প্রযুক্তিগত ও আর্থিক চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়ন, নতুন বিনিয়োগ আকর্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সরকারের নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতা কামনা করেন।

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আলোচনা চলচ্চিত্র শিল্পের বিভিন্ন পক্ষের মধ্যে কার্যকর সংলাপ সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

টেজাব মনে করে, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে এ ধরনের উদ্যোগ শিল্পসংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে সহায়ক হবে।

আরবিএস
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। টাঙ্গাইলসহ আশেপাশে কয়েকটি জেলাতে একসময় বেহুলা ও লক্ষ্মীন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা...
বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ। তাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। আজ তার জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। এদিন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন প্রিয় নায়ককে।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর