গ্রীষ্মের তাপে বেড়েছে বিদ্যুতের চাহিদা, ব্যবস্থা নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকার চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

রোববার (৭ জুন) জাতীয় সংসদে যশোর-৪ আসনের জামায়াতের ইসলামীর সংসদ সদস্য মো. গোলাম রছুলের তারকাচিহ্নত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২৬ সালের প্রক্ষেপিত বিদ্যুৎ চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি (গ্যাস, কয়লা ও তরল জ্বালানি) সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে গ্যাসভিত্তিক, কয়লাভিত্তিক ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসমূহের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারিত রক্ষণাবেক্ষণ যথাযথ পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করে বিদ্যুৎ কেন্দ্রসমূহ উৎপাদনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ঘাটতি জনিত কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না উল্লেখ করে তিনি বলেন, তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড়-বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এবং সঞ্চালন ও বিতরণ লাইনের নির্ধারিত বা অনির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকে।

মন্ত্রী জানান, নওয়াপাড়া শিল্পাঞ্চল ও খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে বর্তমানে লোডশেডিং নেই।

তবে মৌসুমী ঝড়বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট সমস্যা দেখা দেয়, যা আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সমস্যা নিরসনপূর্বক বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়।

আরবিএস
পর্যাপ্ত কমিশন না পাওয়া এবং পরিচালনা খরচ বেড়ে যাওয়ার ছুতোয় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। তবে জরুরি পণ্য নিয়ে জনগণকে...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিশ্চিত করেছেন এলপিজি খাতের আমদানিকারক ও অপারেটররা। সোমবার...
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর