হজ শেষে দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

চলতি বছরের হজ শেষ করে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

হজ অফিস জানিয়েছে, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১১৬টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ পর্যন্ত ১১৬টি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ৪,২৮৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৪৫,৬৯৩ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৯ জন বাংলাদেশি হজযাত্রী (৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী) মারা গেছে। তাদের মধ্যে ৩৫ জন মক্কায়, ১৩ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এছাড়া, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪০১ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৫ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬১,৪৭৩ জনকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক ২৭,৩১৫ জন হাজিকে সেবা প্রদান করেছে।

চলতি বছরের হজ কার্যক্রম গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়।

ফিরতি হজ ফ্লাইট গত ৩০ মে শুরু হয়েছে এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

আরবিএস
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর