নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, মূলহোতারা গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

নরসিংদীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ।

গ্রেওপ্তাররা হলেন- মো. আনোয়ার হোসেন (২৭) ও আশিক (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১৫ জুন রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামের বেরিবাঁধ এলাকা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. আনোয়ার হোসেন (২৭) ও আশিক (২১) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

হত্যাকাণ্ডের শিকার সারোয়ার হোসেন (২২) নেত্রকোনার কেন্দুয়া থানার চন্দগাতী এলাকার হাজি রহমানের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। পরিবার নিয়ে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে- আর্থিক লেনদেন নিয়ে সারোয়ারের সাথে আনোয়ারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৩ জুন কৌশলে ব্যাটারিচালিত অটোরিকসহ তাকে ঘটনাস্থলে নিয়ে গলাকেটে হত্যা করে ফেলে রাখে। এসময় সারোয়ারের ব্যাটারিচালিত অটোরিকশাটির ব্যাটারি খুলে নিয়ে তারা অন্যত্র বিক্রি করে দেয়।

পরে নিহতের বাবা হাজি রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানা একটি মামলা দায়ের করেন। 

পুলিশ গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করলে আদালত মো. আনোয়ার হোসেনকে তিনদিন এবং আশিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।

আরবিএস
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর