সীতাকুণ্ডে আলোচিত ইরা হত্যা: বাবু শেখের মৃত্যুদণ্ড

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাত্র চার মাসের মাথায় মামলার রায় ঘোষিত হলো।

আদালতের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন জানান, হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাবু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাত ধারায় (অপহরণ) আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯ ধারায় (ধর্ষণের চেষ্টা) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

নিহত শিশু জান্নাতুল নেসা ইরা সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টার পাড়া এলাকার টমটমচালক মনিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের এক মার্চ সকালে শিশু ইরাকে চকলেট কিনে দেওয়ার ও বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ফুসলিয়ে অপহরণ করে বাবু শেখ। পরে তাকে সীতাকুণ্ডের পাহাড়ি এলাকার বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যায় সে। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় ইরাকে নির্মমভাবে হত্যা করে বাবু শেখ।

ঘটনার পর সীতাকুণ্ড থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। হত্যাকাণ্ডের দুদিনের মাথায় গত তিন মার্চ দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে ঘাতক বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট আইনজীবীরা।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর