অভেদ্য স্পেন বধে ‘নিখুঁত’ ম্যাচের লক্ষ্য রেড ডেভিলসদের

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাত একটায় লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল জায়ান্ট স্পেন ও বেলজিয়াম। শুরুর দিকে ছন্দ খুঁজে পেতে হিমশিম খেলেও নকআউট পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ‘রেড ডেভিলস’রা। তবে শেষ চারের টিকিট নিশ্চিত করতে তাদের পেরোতে হবে টুর্নামেন্টজুড়ে দাপুটে ফুটবল খেলা এবং শিরোপার অন্যতম দাবিদার স্পেনের কঠিন বাধা।

বিশ্বকাপের অন্যতম ফেবারিট ও বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়েছে। শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা লা রোহা এবারের বিশ্বকাপে এখনও কোনো গোল হজম করেনি। টানা ছয়টি ক্লিন শিটের মাধ্যমে বিশ্বকাপে নতুন রেকর্ডও গড়েছে তারা।

অন্যদিকে, শুরুতে কিছুটা ধীরগতিতে এগোলেও নকআউট পর্বে দুর্দান্ত ছন্দে ফিরেছে বেলজিয়াম। শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করে রুডি গার্সিয়ার দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৩ গোল করা বেলজিয়াম আক্রমণভাগের দিক থেকে অন্যতম সফল দল।

তবে স্পেনকে স্পষ্ট ফেবারিট মানছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। তার ভাষায়, স্পেন বিশ্বের অন্যতম সেরা বল দখলভিত্তিক দল এবং গত দেড় দশকেরও বেশি সময় ধরে দলটি একই ধারায় খেলছে। তবুও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে তিনি বলেন, আমরা জানি আমরা আন্ডারডগ। কিন্তু আমাদের বিশ্বাস, আমরা তাদের হারাতে পারি।

অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুও স্বীকার করেছেন, স্পেনকে হারাতে হলে বেলজিয়ামকে ‘নিখুঁত’ ম্যাচ খেলতে হবে। তবে ব্যক্তিগত নয়, দলের সাফল্যই তার একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।

অন্যদিকে, স্পেনের অপরাজিত ধারাও বেশ নজরকাড়া। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে। ২০২২ বিশ্বকাপের পর কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে নতুন রূপে গড়ে ওঠা স্পেন এখন আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে।

পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। সব প্রতিযোগিতা মিলিয়ে বেলজিয়ামের বিপক্ষে সর্বশেষ ১১ দেখায় অপরাজিত স্পেন। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচেই তারা জিতেছে ১৩-১ গোলের ব্যবধানে। তবে বিশ্বকাপে দুই দলের সর্বশেষ কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে ১৯৮৬ সালে টাইব্রেকারে জয় পেয়েছিল বেলজিয়াম।


কোয়ার্টার ফাইনালের এই মহারণে জয়ী দল সেমিফাইনালে উঠবে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে দুর্দান্ত ছন্দে থাকা আরেক ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স।

আরবিএস
বিশ্বকাপ ফুটবল একের পর এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে চলেছে, তবে সব আলোচনাকে ছাপিয়ে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রে চলে এসেছেন সেই একজনই- লিওনেল মেসি! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্যারিয়ারের শেষ...
বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে থাকা দুই ইউরোপিয়ান পরাশক্তি স্পেন ও বেলজিয়াম এবার মুখোমুখি হচ্ছে কোয়ার্টার-ফাইনালের মহারণে।
বিশ্বকাপ মানেই শুধু ফুটবলারদের লড়াই নয়, এটি একটি দেশের জাতীয় আত্মপরিচয়, মনন এবং ফুটবল সংস্কৃতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। আর এই কারণেই বড় বড় ফুটবল পরাশক্তিগুলো সবসময় বিদেশি কোচের অধীনে খেলতে তীব্র অনীহা...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩–২ ব্যবধানে হারের পর কোনো রাখঢাক না রেখেই ক্ষোভ উগরে দিয়েছেন মিসরের কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি অভিযোগ করেন, তার দল...
বিশ্বকাপ ফুটবল একের পর এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে চলেছে, তবে সব আলোচনাকে ছাপিয়ে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রে চলে এসেছেন সেই একজনই- লিওনেল মেসি! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্যারিয়ারের শেষ...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে সেই রুদ্ধশ্বাস ও ঐতিহাসিক জয়ের পর আর্জেন্টিনা এখন বিভোর কোয়ার্টার ফাইনালের স্বপ্নে। বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে...
মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফরাসি শিবিরে যে ইনজুরি আতঙ্ক ভর করেছিল, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন স্বয়ং অধিনায়ক কিলিয়ান এমবাপে! ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে...
বোস্টনের জিলেট স্টেডিয়ামে মরক্কোকে দুই গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। আর এই জয়ের পর পরিসংখ্যানের খেরোখাতা উল্টালে চোখ চড়কগাছ হতে বাধ্য! প্রথমার্ধে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর