জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর চারটার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। ছামিউল হক পরিবার নিয়ে ঢাকার লালমাটিয়ায় বসবাস করতেন এবং ভোরে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে জামালপুর ফিরছিলেন।

স্থানীয়রা জানান, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও সহকারী গাড়িটি সড়কের ওপর রেখেই ঘুমিয়ে পড়েন। ওই সময় পেছন থেকে দ্রুতগতির প্রাইভেটকারটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হকের মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীও গুরুতর আহত হন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাত্তর/এসি
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
 কুষ্টিয়ার দৌলতপুরের জোড়া লাগা যমজ দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।
লাতিন দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ৭.৪ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্প। গত এক দশকের মধ্যে কলম্বিয়ায় নথিভুক্ত এটিই সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস...
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল টিম।
সংসার, সন্তান আর পেশাগত ব্যস্ততা—সবকিছুর ভিড়েও পড়াশোনার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণ করে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর