রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে জানলো ইসি

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই ভোটের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে সরবরাহ করা হবে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স। ভোট গ্রহণ শেষে ফল গণনা করে প্রাথমিক ফলাফল সরাসরি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এছাড়া ভোটাভুটির শুরুতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও রাখা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে অনানুষ্ঠানিক কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে সকালে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংসদে স্পিকার, চিফ হুইপ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইসি সচিব।  

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় ইসির বৈঠক আহবান বিষয়ে আজকেই গেজেট প্রকাশ করবে কমিশন- ইসি সচিব

ইসি সচিব জানান, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদ সদস্যদের ভোট গ্রহণ চলবে। ভোটাররা সংসদে যার যার আসনে বসবেন এবং ইসি থেকে তাদের কাছে ব্যালট পৌঁছে দেওয়া হবে। ৩৪৯টি ব্যালটের মধ্যে মোট কতোটি ভোট বৈধ হয়েছে, প্রাথমিক গণনা শেষে সিইসি জাতীয় সংসদেই তা ঘোষণা করবেন। পরবর্তীতে কমিশন থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হবে। 

ইসি কীভাবে এই বৈঠক আহবান করবে, তার গেজেট আজই প্রকাশ করা হবে বলে জানান তিনি।  

ব্যালট পেপারের গঠন ব্যাখ্যা করে সচিব বলেন, ব্যালটের বাম দিকে থাকবে ক্রমিক নম্বর, ভোটদাতার (সংসদ সদস্য) নাম, বিভক্তি (ডিভিশন) নম্বর ও ভোটারের স্বাক্ষর। আর ডান দিকে থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম। 

নির্বাচন পরিচালনায় সহায়তার জন্য ইসি থেকে ২০ জন কর্মকর্তা সংসদে উপস্থিত থাকবেন, যাদের বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে। এছাড়া নির্বাচন কমিশনাররাও চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন।  

১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের জন্য ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে এলডিপির অলি আহমদের নাম জানা গেলেও বিএনপি থেকে কে প্রার্থী হচ্ছেন তা এখন আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

একাত্তর/এসি
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জন্য চীনের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বিশ্ব দরবারে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর