মাফিয়া তদন্ত: ইতালির সাবেক পুলিশ প্রধানের আত্মহত্যা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

নতুন এক মাফিয়া তদন্তে বাধার অভিযোগে, তদন্তের মুখে থাকা ইতালির সাবেক পুলিশ প্রধান জিয়ান্নি দে জেন্নারো ৭৮ বছর বয়সে মারা গেছেন। শনিবার ইতালির সরকারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডারসেক্রেটারি আলফ্রেদো মান্তোভানো এক বিবৃতিতে এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধ ও অঙ্গীকারের জন্য তিনি এই কর্মকর্তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন।

ইতালির শীর্ষ গণমাধ্যম লা রিপাবলিকা, করিয়েরে দেল্লা সেরা এবং সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, যোগাযোগ করতে না পেরে স্বজনরা খবর দিলে নিজ গ্রাম্য বাড়িতে দে জেন্নারোর মরদেহ পাওয়া যায় এবং তিনি গুলি করে আত্মহত্যা করেছেন। এক সপ্তাহেরও কম সময় আগে সিসিলির কালতানিসেত্তার কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেন। ১৯৯২ সালে পালেরমোয় মাফিয়া বোমা হামলায় মাফিয়াবিরোধী ম্যাজিস্ট্রেট পাওলো বোরসেল্লিনো ও তাঁর দেহরক্ষী দলের পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় নতুন তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে; কৌঁসুলিরা তাঁর গৃহবন্দিত্বও চেয়েছিলেন। তবে দে জেন্নারো কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছিলেন এবং অভিযোগের বিষয়ে কোনো আদালত রায় দেননি।

গত কয়েক দশকে ইতালির অন্যতম প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে পরিচিত দে জেন্নারো ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইতালীয় পুলিশের প্রধান ছিলেন। সংগঠিত অপরাধবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দে জেন্নারো ১৯৮০-এর দশকে বিচারক জিওভান্নি ফ্যালকোনের সঙ্গে মাফিয়াবিরোধী বড় তদন্তে কাজ করেন এবং ব্রাজিল থেকে মাফিয়া তথ্যদাতা টমাসো বুশিত্তাকে প্রত্যর্পণে তদারকি করেন। পরবর্তীতে তিনি অ্যান্টি-মাফিয়া ইনভেস্টিগেটিভ ডিরেক্টরেট (ডিআইএ)-এর প্রধান, সাত বছর জাতীয় পুলিশ প্রধান এবং ইতালির গোয়েন্দা সমন্বয় বিভাগের নেতৃত্বে ছিলেন।

তবে তাঁর কর্মজীবন বিতর্কমুক্ত ছিল না। ২০০১ সালে জেনোয়ায় জি-৮ শীর্ষ সম্মেলনের সময় পুলিশ ও বিশ্বায়নবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষে নিরাপত্তা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যা আধুনিক ইতালীয় পুলিশিংয়ের অন্যতম আলোচিত ঘটনা। ব্যক্তিগত অনিয়মের অভিযোগ বরাবরই অস্বীকার করা দে জেন্নারো সংশ্লিষ্ট একটি মামলায় শেষ পর্যন্ত খালাস পান। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা ফিনমেকানিকার (পরবর্তীতে লিওনার্দো) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন দক্ষিণপন্থী সরকারের নীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশটির আটটি বড় শহরে নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। মিলানে গত সপ্তাহের বিক্ষোভের...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
১৭ অক্টোবরের নজিরবিহীন সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ধাক্কায় স্থবির হয়ে পড়েছে ফ্রান্সের সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা। প্যারিস, মার্সেই, লিওঁসহ দেশটির প্রধান শহরগুলোতে নজিরবিহীন দাঙ্গা দমনে ব্যর্থতার...
তুরস্কে জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে রাতভর আলোচনা চলার পরও নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে অচলাবস্থায় পড়েছে দেশগুলো। খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির চাহিদা কমানোর কোনো উল্লেখ না...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও উপকরণ ব্যবহারের অভিযোগে বগুড়ায় ‘শিমু বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই...
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণেই বিশ্রাম দেওয়া হয়েছে তিন তারকা ক্রিকেটার এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে। তিন...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৈরী আবহাওয়া ও লাগাতার বৃষ্টিপাতের কারণে সুন্দরবনের দুবলার চরে জেলেদের মাছ আহরণ এবং শুকানোর কাজ বন্ধ রয়েছে। রোদে মাছ শুকাতে না পারায় পচন ধরেছে;...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর