দক্ষিণ কোরিয়ার সঙ্গে কমছে মার্কিন সামরিক মহড়া!

কিমের জন্য ট্রাম্পের ঘোষণা

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০১:৩৯ পিএম

উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে নিজের গভীর সুসম্পর্কের কথা উল্লেখ করে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে সিউলের অস্বীকৃতির প্রতি ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, উত্তর কোরিয়ার কিমের সঙ্গে আমার অত্যন্ত চমৎকার সম্পর্কের কথা বিবেচনায় রেখে আমি বলতে চাই, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অনেক আগে থেকে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার যে সিদ্ধান্ত রয়েছে, তাতে আমি একেবারেই সন্তুষ্ট নই। এই মহড়াগুলো শুধু যে চরম ব্যয়বহুল তা-ই নয় (যার সিংহভাগ খরচ বরাবরের মতোই যুক্তরাষ্ট্র বহন করে), বরং এটি এমন একটি দেশের কাছে অত্যন্ত অনুপযুক্ত ও উসকানিমূলক বার্তা পাঠায়, যারা ডোনাল্ড জে. ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় পর্যন্ত সব সময় হুমকিমুক্ত ও সম্মানজনক আচরণ বজায় রেখেছে।


ঘোষণার পরও মহড়া চালু
, পর্যালোচনা করছে সিউল: ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ১০ দিনব্যাপী বার্ষিক যৌথ সামরিক মহড়া 'উলচি ফ্রিডম শিল্ড' শুরু হওয়ার কথা ছিল। ড্রোন হামলা মোকাবেলা, জিপিএস সিগন্যাল বিভ্রান্তি প্রতিরোধ এবং সাইবার আক্রমণ প্রতিহতের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকা এই মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরিয়ান সেনার অংশ নেওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের বার্তা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ সিএনএন’কে নিশ্চিত করেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার থেকেই মহড়া শুরু হয়েছে। তবে, ট্রাম্পের ঘোষণার পর মহড়ার পরিসর বা পরিধি রাতারাতি হ্রাস করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস জানিয়েছে, তারা ট্রাম্পের বক্তব্য গভীরভাবে পর্যালোচনা করছে এবং মার্কিন প্রশাসনের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখছে।


ইরান ইস্যুতে ক্ষোভ ও সামরিক সম্পর্ক:
পোস্টে ট্রাম্প উত্তর কোরিয়া ইস্যুর পাশাপাশি ইরান প্রসঙ্গ তুলে ধরে দক্ষিণ কোরিয়ার প্রতি তাঁর অসন্তোষ ব্যক্ত করেন। তিনি লেখেন, যদিও বিষয়টি কিছুটা অপ্রাসঙ্গিক, তবুও আমি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম, তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু নিরস্ত্রীকরণে আমাদের সাথে যোগ দেবে কি না। তারা সরাসরি উত্তর দিয়েছে- না, ধন্যবাদ!

তবে এই প্রসঙ্গে সিউল সোমবার জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক আলোচনায় তারা অংশ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের সামরিক সহযোগিতা অব্যাহত রয়েছে।


উত্তর কোরিয়া ও ট্রাম্প-কিম সমীকরণ
: উত্তর কোরিয়া বরাবরই যৌথ মহড়াকে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি এবং নিরাপত্তা হুমকি হিসেবে তীব্র সমালোচনা করে এসেছে। ট্রাম্পের এই ঘোষণার পর কিম জং উনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি। তবে ট্রাম্প নিজের প্রথম মেয়াদের স্মৃতি মনে করিয়ে দিয়ে সম্প্রতি কিমের সাথে একটি ছবি পোস্ট করে লেখেন, আমাদের সম্পর্ক এখনো চমৎকার!

উল্লেখ্য, প্রথম মেয়াদেও ২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প উত্তর কোরিয়ার সাথে পরমাণু আলোচনার দোহাই দিয়ে এবং অর্থ সাশ্রয়ের অজুহাতে এমন বড় আকারের সামরিক মহড়া বাতিল ও স্থগিত করেছিলেন। দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের মিত্রতা বজায় থাকলেও ট্রাম্পের এই সাম্প্রতিক সিদ্ধান্ত এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ভূ-রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: সিএনএন

একাত্তর/এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর