শরিয়াহর কথা বলে মুনাফেকি করছে জামায়াত: রাশেদ খান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম

ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র ব্যবস্থার ভেতরেই শরিয়াহ আইনের মূল ধারা অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার সকালে ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রাশেদ খান অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী শরীয়াহ আইন কায়েমের কথা বলে মূলত জনগণের সঙ্গে রাজনৈতিক মুনাফেকি করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা একপ্রকার নাকচ করে দিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রাশেদ খান জানান, শেখ হাসিনা যদি কখনো দেশে ফেরেন, তবে তাকে বিমানবন্দর থেকেই রিসিভ করে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ এবং শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদ হাসানসহ স্থানীয় নেতারা ও শিক্ষকমণ্ডলী।

একাত্তর/এআরএস
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন, কিন্তু জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়ে তিনি পরবর্তীতে বিপথগামী হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডের শিরোপা খুইয়ে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঠের সেই ক্ষতে মলম দিতে দলবদলের বাজারে ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ৮৫.৬ মিলিয়ন পাউন্ড) উড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর