ইরানকে একঘরে করার পরিকল্পনা করছে আমেরিকা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক নিবন্ধে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, ইরান ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। তিনি এটিকে শত্রুপক্ষের বিরুদ্ধে আমেরিকার এক অভূতপূর্ব অর্থনৈতিক ‘ডি-ডে’ হিসেবে আখ্যা দিয়েছেন। ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো তেহরানের আয়ের প্রতিটি উৎস ও অর্থনৈতিক পথ পুরোপুরি বন্ধ করে দিয়ে দেশটিকে বিশ্বের বুক থেকে বিচ্ছিন্ন করে ফেলা।

সোমবারের বহুল প্রতীক্ষিত সংবাদ সম্মেলনের আগে বেসেন্ট স্পষ্ট ভাষায় সতর্ক করেন, যেসব দেশ বা প্রতিষ্ঠান অবৈধ ব্যাংকিং কিংবা তেল বাণিজ্যের মাধ্যমে ইরানকে আড়ালে সমর্থন দিচ্ছে, তাদের ওপর চরম অর্থনৈতিক খড়গ নেমে আসবে। তবে সাবেক মার্কিন কর্মকর্তারা মনে করছেন, নতুন নিষেধাজ্ঞা জারির চেয়ে চীনসহ যেসব দেশের ছোট ও মাঝারি স্বাধীন রিফাইনারিগুলো গোপন পথে ইরানি তেল কিনছে, তাদের ওপর পূর্ণ নজরদারি ও ব্যাংকগুলোতে প্রবেশাধিকার বন্ধ করাই যুক্তরাষ্ট্রের মূল কৌশল হতে যাচ্ছে।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই আমেরিকা ও তার সহযোগীরা ইরানের ওপর নানা বিধিনিষেধ আরোপ করে আসছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ের এই নতুন ও কঠোর পদক্ষেপগুলো ইরানের ভঙ্গুর অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানবে এবং তেল বিক্রির আয় মারাত্মকভাবে কমিয়ে দেবে। তবে ইরান সহজে নতিস্বীকার করবে বা আত্মসমর্পণ করবে- এমনটা ভাবা ভুল হবে।

ইরানি তেল আমদানির সর্ববৃহৎ অংশীদার চীনের ওপর ওয়াশিংটন চাপ বাড়ানোর চেষ্টা করলেও বেইজিং ইতিমধ্যেই এ ধরনের একতরফা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর নীতি গ্রহণ করেছে। ওয়াশিংটন আশা করছে, এই সাঁড়াসি অর্থনৈতিক চাপে তেহরান বাধ্য হয়ে নতুন আলোচনায় বসবে। তবে আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ইরান যদি কোনো সামরিক প্রতিক্রিয়া দেখায়, তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তার জবাব দেবে অত্যন্ত দ্রুত ও নৃশংসভাবে।

তথ্যসূত্র: সিএনএন

একাত্তর/এআরএস
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর