গত সরকারের লোভ ও উদাসীনতায় রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত: প্রতিরক্ষা উপদেষ্টা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, বিগত সরকারের তৈরি এই দীর্ঘমেয়াদি সঙ্কটের কারণেই আজ বাংলাদেশ নানা নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড সেন্টারের আয়োজনে ‘রোহিংশা সঙ্কট ও প্রত্যাবাসন চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

সেমিনারে প্রতিরক্ষা উপদেষ্টা জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ‘বাংলাদেশ প্রথম’ নীতি গ্রহণ করে রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে কাজ করছে। বহুপক্ষীয় ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দ্রুতই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষ মাত্র তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার আগ্রহ দেখালেও তা প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়ে ড. শামছুল ইসলাম বলেন, মিয়ানমার অল্প কিছু রোহিঙ্গা ফেরত নেওয়ার কথা বললেও আমাদের স্পষ্ট অবস্থান—সব রোহিঙ্গাকেই সম্মানজনকভাবে ফেরত নিতে হবে।

দীর্ঘ ৯ বছর ধরে মিয়ানমারের জান্তা প্রশাসনের গণহত্যার মুখে বাস্তুচ্যুত ১২ লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছে। এই বাস্তবতায় জাতীয় নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির ওপর সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখছে উল্লেখ করে তিনি জানান, দেশের প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

একাত্তর/এসি
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা মামলার আইনি তহবিলে সহায়তা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইসলামি...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। 
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর