মৌলভীবাজারে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত আসামির নাম সালাউদ্দিন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাদের ছয় মাসের শিশুসন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেন সালাউদ্দিন। ওই সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন তিনি।

এ ঘটনায় সালাউদ্দিনের স্ত্রী রায়না বেগম বাদি হয়ে কুলাউড়া থানায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ দণ্ডাদেশ দিলেন।

একাত্তর/এসি
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলাসংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড়ো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের...
মৌলভীবাজারের রাজনগরে ২০০৮ সালে সিএনজিচালিত আটোরিকশা ছিনতাইয়ের পর চালক মোছাব্বিরকে হত্যায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 
রাজশাহীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি লিমনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা এবং...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা...
শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার...
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ‘প্রকাশনা উৎসব ২০২৭’।
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর