ইরান-আমেরিকা সমঝোতা ফেরাতে আশাবাদী পাকিস্তান

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম

চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পূর্বের একটি সমঝোতা স্মারক পুনর্বহাল করে একটি স্থায়ী শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পৌঁছাতে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আমেরিকার ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষাপটে এই কূটনৈতিক তৎপরতা শুরু হলো।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। সামাজিক ধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় নকভি এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমন এবং অতীতে স্বাক্ষরিত 'ইসলামাবাদ স্মারক' কীভাবে পুনরায় কার্যকর করা যায়, সে বিষয়ে দুই দেশের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

নকভি উল্লেখ করেন,  বৈঠকে ইরানের প্রেসিডেন্ট খোলামেলাভাবে তাঁর সরকারের দৃষ্টিভঙ্গি, উদ্বেগ ও মূল বিষয়গুলো তুলে ধরেছেন। উভয় পক্ষের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা সম্পন্ন হয়েছে এবং বৈঠকটি ইতিবাচক নোটে শেষ হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই আলোচনার গতি ভবিষ্যতে আরও বড় অগ্রগতির পথ প্রসারিত করবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


পাকিস্তানের এই কূটনৈতিক প্রচেষ্টা এমন এক সময়ে এলো, যখন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা করেছেন যে তেহরানের আর্থিক শক্তি পুরোপুরি বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মিত্র দেশগুলোকেও এই পদক্ষেপ অনুসরণের জন্য তাগিদ দিচ্ছেন।

একদিকে ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞা অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা-মেহর নিউজ

একাত্তর/এআরএস
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তর অভিমুখে বিশাল অভিযানকে কেন্দ্র করে শনিবার দিনভর রণক্ষেত্র ও থমথমে পরিস্থিতি বিরাজ...
ইরান বনাম সৌদি আরব সংঘাতের নতুন ও বিপজ্জনক ফ্রন্টে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা! মাত্র চারদিনের ব্যবধানে আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের ব্যস্ততম ‘কিং...
সৌদি আরবের অন্যতম প্রধান ও ব্যস্ততম পরিবহন কেন্দ্র রাজধানী রিয়াদের ‘কিং খালিদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আবারও এক ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর