মিডিয়া ট্রায়াল অগ্রহণযোগ্য, নিরপেক্ষ তদন্তে সহযোগিতা: আসিফ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং ‘মিডিয়া ট্রায়াল’ চালানোর উদ্দেশে দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তার বিরুদ্ধে কমিশনে দায়ের করা অভিযোগের প্রকৃত তথ্য ও ঘটনাপ্রবাহ সাংবাদিক সম্মেলন ও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে যা যা অভিযোগ ও অনুসন্ধান করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এমনটা করা হচ্ছে। মূলত উপদেষ্টা হিসেবে থাকার সময় আমি সাধারণ মানুষের পক্ষে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম, সে কারণেই এখন উদ্দেশ্যমূলকভাবে এসব অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, দুদক বর্তমানে রাজনৈতিক কায়দায় পরিচালিত হচ্ছে এবং সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। কমিশনটির চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, দুদকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে যা হয়েছে, তা রাজনৈতিকভাবেই করা হয়েছে বলে আমি মনে করি। ফলে এটি এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তবে অনুসন্ধান প্রক্রিয়া প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে আসিফ মাহমুদ জানান, আইনি ও স্বাভাবিক নিয়মে অনুসন্ধান চালালে তার কোনো আপত্তি নেই এবং সেখানে তিনি যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছেন।

একাত্তর/এসি
নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্যে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে সব স্টেটমেন্ট জনসমক্ষে আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তার...
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর করে দশ বছরের...
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন।
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর