সুতা ও কাপড় আমদানিতে অনুমোদন জটিলতা দূর করলো সরকার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর বেশ কয়েকটি বিধান সংশোধন করেছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে। খবর বাসসের। 

সংশোধিত নীতি অনুযায়ী, তৈরি পোশাক শিল্পের নির্দিষ্ট কিছু পণ্য— যেমন সিমেলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন আইটেম এবং কৃত্রিম তন্তুর তৈরি কার্যকরি পোশাক (ফাংশনাল অ্যাপারেল) উৎপাদনের জন্য সংশ্লিষ্ট শিল্প সমিতির সুপারিশক্রমে বিশেষায়িত ফেব্রিক আমদানি করা যাবে।

এছাড়া, এই সংশোধনের ফলে নির্ধারিত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্যসমূহ নিশ্চিত এবং ফেরত-অযোগ্য রপ্তানি আদেশ বা চুক্তির ভিত্তিতে, ব্যাক-টু-ব্যাক এলসি বা চুক্তির মাধ্যমে নির্ধারিত শর্তসাপেক্ষে আমদানি করার সুযোগ তৈরি হয়েছে।

সরকার শিল্প প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি ও স্পেয়ার পার্টস (যন্ত্রাংশ) আমদানির বিধানও সহজ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানগুলো এখন থেকে ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ছাড়াই নতুন শিল্প ইউনিট স্থাপনের জন্য ক্যাপিটাল মোটেরি বা মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে পারবে।

পাশাপাশি, নিজস্ব কার্যক্রম ও উৎপাদন ক্ষমতা নিরবচ্ছিন্ন রাখতে শিল্প প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় অতিরিক্ত বা খুচরা যন্ত্রাংশও আমদানি করার সুযোগ পাবে।

এই সংশোধিত বিধানগুলোর মূল উদ্দেশ্য হলো— আমদানি প্রক্রিয়া সহজ করা এবং রপ্তানিমুখী ও শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও সরঞ্জামাদির অবাধ প্রবাহ নিশ্চিত করা।

আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ এবং ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর প্রাসঙ্গিক বিধানাবলীর অধীনে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

আরবিএস
রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে স্লোভাকিয়া। রুশ প্রাকৃতিক গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউরোপীয় ইউনিয়নের বিচার
আমদানি শুল্কের কারণে ভারতে কমেছে বৈধভাবে স্বর্ণ আমদানির পরিমাণ। আর এর সুযোগ নিয়ে ব্যাপক হারে বেড়েছে চোরাচালান।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনকে কেন্দ্র করে চলা দেশব্যাপী আলোচনার কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা খতিয়ে...
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম...
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর