ট্রাম্পের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক অভিজাত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ও বিলাসবহুল 'লোটে নিউইয়র্ক প্যালেস' হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়। বিশ্বনেতাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে জাতিসংঘের সদস্যদেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এবং তাঁদের সহধর্মিণীগণ এতে যোগ দেন।

এর আগে একই দিনে সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে সফররত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সৌজন্যে এক বিশেষ প্রাতরাশ বা ব্রেকফাস্ট মিটিংয়ের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই গুরুত্বপূর্ণ আয়োজনেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান সক্রিয়ভাবে অংশ নেন। বৈশ্বিক এই দুটি উচ্চপর্যায়ের আয়োজনে তাঁদের উপস্থিতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অংশীদারিত্ব ও অবস্থানকে অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছে।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ স্থান দখল করেছেন পাকিস্তানের তরুণ লেগ স্পিনার আবরার আহমেদ। ভারতের মাটিতে সদ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর