মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধার গলা কাটলো দুর্বৃত্ত, নেই গায়ের স্বর্ণালঙ্কার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্বজনদের দাবি ও পুলিশের প্রাথমিক ধারণা, বৃদ্ধাকে রক্তাক্ত করে তার গায়ের স্বর্ণালঙ্কার লুট করেছে দুষ্কৃতকারীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মানিকগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত বৃদ্ধার নাম ননীবালা চক্রবর্তী (৯০)। তিনি ওই এলাকার দেবেশ চক্রবর্তীর স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি নিজ বাড়িতে ননীবালা চক্রবর্তীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং বৃদ্ধার ছেলেকে খবর দেওয়া হয়। পরে ছেলে ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, ননীবালা চক্রবর্তী ওই বাড়িতে একাই থাকতেন। তার ছেলেরা একই ওয়ার্ডের অন্য একটি বাসায় বসবাস করেন।

তিনি আরও বলেন, বৃদ্ধার শরীরে সাধারণত কিছু স্বর্ণালঙ্কার থাকতো। তবে ঘটনার পর তার শরীরে কোনো অলঙ্কার পাওয়া যায়নি। প্রাথমিক পর্যবেক্ষণ থেকে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা তাকে আঘাত করে গলা কেটে ফেলে রেখে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

একাত্তর/এসি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর