আমানতের টাকা তুলতে না পেরে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে না পারায় দিনের পর দিন শাখায় ঘুরেও সমাধান পাননি তারা।

এ ঘটনায় নিজেদের বৈধ আমানতের টাকা উত্তোলনের সুযোগ দিতে ব্যাংকের ব্যর্থতাকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেছেন ভুক্তভোগীরা। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে দায়ের করা রিট পিটিশনটির নম্বর ১৩৬৬৮/২০২৬।

রিট আবেদন সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর চার আমানতকারী নিজ নিজ শাখায় টাকা উত্তোলনের জন্য চেক জমা দেন। তবে শাখা কর্তৃপক্ষ কোনো স্পষ্ট কারণ না দেখিয়ে চেকগুলো প্রক্রিয়াজাত করা এবং টাকা দিতে অস্বীকৃতি জানায়।

ভুক্তভোগীদের মধ্যে ময়মনসিংহের ভালুকা শাখার গ্রাহক মো. শামীম আহমেদ ২ লাখ ২০ হাজার টাকার একটি চেক (নং ৪৮৭১৬৮৪) জমা দিয়েও টাকা তুলতে পারেননি। একই দিনে টাঙ্গাইলের মির্জাপুর এসএমই শাখার গ্রাহক নাসিমা বেগম ৩০ হাজার টাকার চেক (নং NSB-K ৭২৩৬৪৩২) জমা দিয়েও অর্থ উত্তোলন করতে পারেননি।

এ ছাড়া মির্জাপুর এসএমই কৃষি শাখার আমানতকারী লাকি আক্তার এবং মির্জাপুর শাখার মোছাঃ সাথী বেগমও একইভাবে নিজেদের আমানতের টাকা তুলতে গিয়ে ভোগান্তির শিকার হন।

রিট আবেদন সূত্রে আরও জানা যায়, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে টাকা না পেয়ে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টার এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের পরও তারা কোনো কার্যকর বা তাৎক্ষণিক প্রতিকার পাননি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকেও কার্যকর সাড়া না পেয়ে দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজন মেটাতে নিজেদের সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন এই চার আমানতকারী।

মামলায় ভুক্তভোগীদের পক্ষে মো. শামীম আহমেদকে আমমোক্তার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রিট আবেদনটি পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফ উল আবেদ।

একাত্তর/এআরএস
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
ব্যাংকের লাখ টাকার নিচের আমানত ও ঋণগ্রহীতাদের সাধারণত নিম্ন আয়ের মানুষ হিসেবে বিবেচনা করা হয়। অথচ কোটিপতি ঋণগ্রহীতারা দেশের প্রায় ৭৬.৬৭ শতাংশ ঋণই দখল করে রেখেছেন।
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, অবলোপনের পরও ঋণের আদায় প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে পুনঃতফসিল অথবা এক্সিট সুবিধা দেওয়া যাবে গ্রাহককে।
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
একসময় বর্ষা এলেই নেত্রকোনার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যেতো পাটের সবুজ সমারোহ। খেত থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো আর রোদে শুকিয়ে হাটে বিক্রি করাকে কেন্দ্র করে জমে উঠতো গ্রামীণ অর্থনীতি।...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ গোলের হার স্বস্তি না দিলেও, বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় আরও এক নতুন মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আধুনিক ফুটবলের জাদুকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর