আদালতে মরিয়মের বাবার আপসনামা, জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। এর ফলে জামিন পেলেন প্রথম স্ত্রী মাকসুদা বেগম। তবে জামিন মেলেনি গাজী নজরুলের। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেয়। 

এ নিয়ে রাষ্ট্রপক্ষ বলছে, মামলায় বাদীপক্ষে আইনগতভাবে আপস-মীমাংসার সুযোগ নেই। 

অপরদিকে পুলিশ প্রতিবেদনে আত্মহত্যার সাথে গাজী নজরুল এবং তার স্ত্রী মাকসুদা ইসলাম জড়িত থাকার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি আসামিপক্ষের আইনজীবীর।

এর আগে গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আত্মহত্যায় প্ররোচনার মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নজরুলকে দুই দফায় আটদিনের রিমান্ডে নেয় পুলিশ। আর তার স্ত্রীকে নেওয়া হয় এক দিনের রিমান্ডে।

এ ঘটনায় দশ দিনের মাথায় নজরুলের সাথে আপস-মীমাংসানামা দাখিল করেন নিহত মরিয়মের পিতা মাসুম বিল্লাহ। এতে তিনি বলেন, আসামিদের জামিন হলে তার কোনো আপত্তি নেই।

​তবে আদালতে আপস-মীমাংসানামা দাখিলের পর প্রথম স্ত্রীর জামিন হলেও নামঞ্জুর হয় গাজী নজরুলের জামিন আবেদন।

​চলতি বছরের জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে এমপি নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার পর মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন জামায়াতের এই নেতা। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় গাজী নজরুলকে।

আরবিএস
নাশকতায় সম্পৃক্ততার সন্দেহ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখের ভিন্নতা এবং অসংলগ্ন তথ্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক রবিউল ইসলামকে আবারও...
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।
গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
দেশীয় উদ্ভাবন জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর