১০ মিনিটের বিদায়ী ভাষণে যে বলে গেলেন মেসি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর মাইক্রোফোন হাতে যখন ১০ মিনিটের এক অশ্রুসজল বিদায়ী ভাষণ দিলেন ৩৯ বছর বয়সী এই অধিনায়ক, তখন থমকে গিয়েছিল পুরো বুয়েনোস আইরেস।

নিজের বিদায়কে ‘জীবনের সবচেয়ে বিষাদময় দিনগুলোর একটি’ হিসেবে আখ্যা দিলেও, দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়ে শান্তি ও তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছেন বলে জানান এই কিংবদন্তি।


ম্যাচের শুরু থেকেই গ্যালারির আকাশ-বাতাস মুখরিত ছিল মেসি বন্দনায়। নিজের তিন সন্তান, ১৩ বছরের থিয়াগো, ১০ বছরের মাতেও এবং ৮ বছরের চিরোকে হাতে ধরে মাঠে প্রবেশ করেন মেসি। বিদায়ী মঞ্চেও ফুটবলের এই ঈশ্বর উপহার দিলেন জাদুকরী পারফরম্যান্স; সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পর পেনাল্টি থেকে করেন নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১২৬তম গোল। ২০৮তম আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় মূল আবেগঘন আনুষ্ঠানিকতা।


ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে আকাশ আতশবাজিতে ভরিয়ে দেওয়া, ফকল্যান্ড যুদ্ধের বীর সেনানির জাতীয় সঙ্গীত পরিবেশন কিংবা মাঠজুড়ে সুবিশাল ১০ নম্বর জার্সির প্রদর্শনী, সব কিছুই করা হয়েছিল ঘরের ছেলেকে সম্মান জানাতে। কিন্তু শেষ বাঁশি বাজার পর যখন স্ত্রী অ্যান্তোনেলা ও সন্তানদের পাশে নিয়ে মেসি মাইক্রোফোন হাতে নিলেন, তখন কান্না সংবরণ করতে পারেননি মাঠে উপস্থিত ৮৫ হাজার দর্শকসহ সতীর্থ এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেস, রদ্রিগো ডি পল, আনহেল দি মারিয়া ও মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি।


মেসি কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘এই নীল-সাদা শার্টটিকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছুই করার নেই। দীর্ঘ ২০ বছর ধরে, এমনকি কঠিনতম মুহূর্তগুলোতেও আমি লড়াই থামাইনি, দলকে সামনে টেনে নিয়েছি এবং নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। জাতীয় দলে আর ফিরতে না পারা এবং দেশের জার্সিতে খেলতে না পারাটা বুক জুড়ে ভীষণ কষ্ট দেবে। যদি সব কিছু আমার হাতে থাকত, তবে আমি সারা জীবন এই দলেই থেকে যেতাম; কারণ আর্জেন্টিনার হয়ে খেলা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি’।


ভাষণে নিজের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা এবং ইংল্যান্ড ম্যাচের কঠিন লড়াইয়ের কথা স্মরণ করে মেসি বলেন, ‘আগের বিশ্বকাপ আমাদের শরীর ও মন থেকে সব শক্তি শুষে নিয়েছিল। আমরা শেষ বিন্দু রক্ত দিয়ে লড়াই করে ফাইনালে পৌঁছেছিলাম। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি ছিল প্রচণ্ড ধকলের, কারণ আমরা সেদিন মাঠের সব কিছু উজাড় করে দিয়েছিলাম। অনেক কথা বলা হলেও সেদিন অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, আমরা শুধু নিজেদের সেরাটা দিয়ে লড়াই করেছিলাম। পরবর্তীতে ২০২২ সালে আমরা শুধু আমার নয়, পুরো দেশের স্বপ্ন পূরণ করে বিশ্বজয়ী হয়েছিলাম।


নিজের প্রয়াত বাবা হোর্হে মেসিকে স্মরণ করে আবেগাপ্লুত কণ্ঠে মেসি বলেন, ‘আজকে এই কঠিন মুহূর্তে যে মানুষটির কথা আমার সবচেয়ে আগে মনে পড়ছে, তিনি আমার বাবা’। একইসঙ্গে দেশের সমর্থক এবং তরুণ খেলোয়াড়দের কঠিন সময়েও একতাবদ্ধ থাকার আকুল আহ্বান জানান তিনি।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন, ‘আমি কখনো লড়াই থামাইনি, নিজের সর্বস্ব উজাড় করে দিতে কখনো কার্পণ্য করিনি। আমি আপনাদের সৃষ্টিকর্তার দোহাই দিয়ে বলছি- আমার ইচ্ছে করে জীবনের বাকিটা সময়ও এই দলের হয়ে খেলে যাই, কারণ আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না’।


তিনি আরও যোগ করেন, অনেকেই চাইবে আর্জেন্টিনা দল যেন হেরে যায়, কিন্তু তাদের সেই আনন্দ নেওয়ার সুযোগ দেয়া যাবে না। তিনি আরও বলেন, আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলোর একটি, কারণ আজ আমি সবাইকে বিদায় জানাচ্ছি। তবে, আমি শান্ত ও তৃপ্ত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। আমি আর্জেন্টিনা সন্তান হিসেবে গর্বিত’ এই কথা বলে নিজের ঐতিহাসিক বক্তব্য শেষ করেন ফুটবল ঈশ্বর। আর এর মধ্য দিয়েই ২০৮ ম্যাচ, ১২৬ গোল, কাতার বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা ট্রফির এক মহাকাব্যিক অধ্যায়ের ইতি ঘটলো।

তথ্যসূত্র: দ্য সান

একাত্তর/এআরএস
মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্ব শুরু হতে যাচ্ছে চলতি সপ্তাহেই, আর বরাবরের মতোই ফুটবল বিশ্বের সব আলো এখন লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামির ওপর। প্রায় ১৫ বছরের মধ্যে প্রথম দল হিসেবে টানা...
লিওনেল মেসিকে ছাড়া নতুন এক অধ্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ে সাবেক অধিনায়ককে আর না পাওয়া গেলেও, ডাগআউটে তাঁকে ফেরানোর এক রোমাঞ্চকর দরজা খুলে দিলেন...
আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রাতে ফুটবল বিশ্ব দেখল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির অবিশ্বাস্য গোলোৎসব! মঙ্গলবার রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমে একই ব্যবধানে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে...
আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের জন্য দারুণ স্বস্তির খবর! চোয়ালের চোট ও অস্ত্রোপচারের ধাক্কা সামলে অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। মঙ্গলবার কর্ডোবায়...
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। ওেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
কর্মপরিবেশ নিয়ে চলমান বিরোধের জেরে লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেল বা ‘টিউব’ চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হওয়ায় শহরজুড়ে যাতায়াতে বড় ধরনের বিলম্ব ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায়...
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাসিক ভাতা দিতে নতুন একটি অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। 
ফরাসি সিনেমার অন্যতম পরিচিত মুখ অভিনেতা জেরার্দ দেপার্দিউকে ২০১৮ সালে নামী অভিনেত্রী শার্লট আর্নল্ডকে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। মামলাটি বিচারের আওতায় না নেয়ার আবেদন বৃহস্পতিবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর