ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন, পলাতক পাঁচ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

ঝিনাইদহে ‘পরকীয়া সম্পর্কে’র অভিযোগ তুলে এক নারীর (৩৫) মাথার চুল কেটে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাগলাকানাই এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা সবাই পলাতক রয়েছেন।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর নারীর সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করেন।

এ সময় তারা পরকীয়ার অভিযোগ তুলে ওই নারীর ওপর চড়াও হন। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ রয়েছে, জোর করে তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। ভুক্তভোগী নারীর চিৎকারে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বৃহস্পতিবার রাতেই এ ঘটনায় ওই নারী বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। তিনি এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, চুল কেটে মারধরের এ ঘটনায় জড়িত পাঁচ আসামিই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

একাত্তর/এসি
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে বিউটি পার্টনার রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড...
চলতি বছরে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন চাম্পি’র তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে তাইওয়ান। দ্বীপ রাষ্ট্রটির ওপর দিয়ে যাওয়ার সময় শক্তিশালী এই ঝড়ের...
এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত হওয়া নতুন সড়ক সেতু পার হয়ে চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার সকালে তিনি উত্তর কোরিয়া ও চীনকে সংযুক্তকারী তিন কিলোমিটার দীর্ঘ...
বিনিয়োগকারীদের ১০ কোটি ডলার ক্ষতির মুখ ঠেলে দেওয়া আলোচিত ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির মামলা থেকে মুক্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই ও তাঁর বোন কারিনা মিলেই। তাঁদের বিরুদ্ধে আনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর