হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মাদ্রিদের রাজপথ

স্পেনে পেনশন সংকট

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম

ইউরোপজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নানা অর্থনৈতিক সংকটের প্রতিবাদের অংশ হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদে রাষ্ট্রীয় পেনশন স্কিম রক্ষার দাবিতে সমবেত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। আগামী মাসের সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্ষোভকারীরা শনিবার মাদ্রিদের ঐতিহাসিক আতোচা ট্রেন স্টেশন থেকে শুরু করে ব্যস্ততম ও বিখ্যাত রাজপথ গ্রান ভিআ পর্যন্ত এক বিশাল মার্চ করেন।

স্পেনের বর্তমান রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থার ওপর চাপ বৃদ্ধির পেছনে মূলত বেশ কিছু কারণ কাজ করছে। যার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা, কম জন্মহার, মজুরি স্থবিরতা এবং কর্মজীবী মানুষের তুলনায় পেনশনভোগীর সংখ্যা কমে যাওয়া।

এছাড়া মাসিক পেনশন বিল এ বছর রেকর্ড গড়ে প্রায় ১৪ দশমিক ৫ বিলিয়ন ইউরো বা ১৬ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছানোর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে নাগরিকদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

বিক্ষোভকারীদের প্রধান দাবি হলো- পেনশনের হার যেন মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত বৃদ্ধি করা হয় এবং জেন্ডার পেনশন গ্যাপ বা লিঙ্গভিত্তিক পেনশন বৈষম্য চিরতরে দূর করা হয়।

বিক্ষোভে অংশ নেয়া আন্দোলনকারীদের হাতে ‘আমাদের পেনশন রক্ষা ও নিশ্চিত করুন’ লেখা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

মাদ্রিদ বিধানসভার বামপন্থী দল ‘মাস মাদ্রিদ’-এর উপ-মুখপাত্র এমিলিও দেলগাদো সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, কোনো পেনশনই ন্যূনতম মজুরির নিচে হওয়া উচিত নয়। এক জীবনের কঠোর পরিশ্রমের পর প্রতিটি মানুষেরই একটি মর্যাদাপূর্ণ অবসর পাওয়ার অধিকার রয়েছে।

রাজনৈতিক মহলেও পেনশন ইস্যু নিয়ে চলছে তীব্র বিতর্ক। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন যে, আসন্ন নির্বাচনে ডানপন্থী পপুলার পার্টি (পিপি) জয়ী হলে তারা মুদ্রাস্ফীতি-ভিত্তিক পেনশন বৃদ্ধি পরিকল্পনা দুর্বল করে দিতে পারে।

তবে পিপির নেতা আলবার্তো নুনেজ ফিজোহ গত সোমবার প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাঁর দল নির্বাচনে জয়লাভ করলে মুদ্রাস্ফীতির সঙ্গে সংগতি রেখেই পেনশন বৃদ্ধি অব্যাহত রাখা হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী সানচেজও ক্ষমতায় বহাল থাকলে পেনশন সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে বর্তমান পেনশন ব্যবস্থাটি সম্পূর্ণ সাশ্রয়ী। তবে ক্রমবর্ধমান পেনশনভোগী ও মাসিক পেমেন্ট বেড়ে যাওয়ায় এই ব্যবস্থাটি দিন দিন অতিরিক্ত রাষ্ট্রীয় তহবিলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
শিক্ষাশাতে বাড়তি অর্থ বরাদ্দ ও সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি এবং রাষ্ট্রীয় পরিষেবা অবক্ষয়ের প্রতিবাদে ফের গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। গত সপ্তাহের ভয়াবহ দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের পুনরাবৃত্তি রুখতে শনিবার রাজধানী প্যারিসসহ...
গত সপ্তাহের অভূতপূর্ব সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সারাদেশে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জীবনযাত্রার...
ফ্রান্সে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নজিরবিহীন দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের জন্য ‘রাষ্ট্রদ্রোহী’ উগ্র-বামপন্থী গোষ্ঠী ও দুষ্কৃতীদের দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সাথে আগামী...
শিক্ষাশাতে বাড়তি অর্থ বরাদ্দ ও সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ...
মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ইরান তাদের প্রাণঘাতী হামলার পরিকল্পনা ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে গেছে এবং মার্কিন কর্মীদের ওপর হামলা চালানোর জন্য তেহরানের তৎপরতা বহুগুণ বেড়েছে বলে সতর্ক করেছেন ট্রাম্প...
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন সামরিক সরকার দেশে মৃত্যুদণ্ড ব্যবস্থা পুনর্বহাল করেছে এবং একই সঙ্গে সারা দেশে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ ঘোষণা...
ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছুড়ে মারা ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও, তার ধ্বংসাবশেষ বা শার্পনেল আছড়ে পড়েছে ইসলাম ধর্মের দুই পবিত্রতম স্থান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর