জলবায়ু অভিযোজনে যুক্তরাজ্যকে পাশে চান প্রধানমন্ত্রী

কপ-৩১ সাইডলাইন বৈঠক

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৃহস্পতিবার আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অভিবাসন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করা।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়ে আসছে। তবে এর ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। এই দীর্ঘস্থায়ী সংকট স্থানীয় জনগোষ্ঠীর জীবিকায় বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেন।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা অত্যন্ত জরুরি। বৈঠকে দুই নেতা জলবায়ু সহযোগিতা এবং মানবিক সংকট উত্তরণে পারস্পরিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন।

একাত্তর/এআরএস
তুরস্ক সফরে জলবায়ু কূটনীতিতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের...
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য প্রদান করেছেন, তা মূলত জলবায়ু ন্যায়বিচার,...
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খুলনার রূপসায় একটি দোকানে বসে থাকা অবস্থায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতা ও স্থানীয় ইট-বালু ব্যবসায়ীকে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আলাদা দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক এসব দুর্ঘটনায় অন্তত সাতটি দেশের ৩০ জন নাগরিক...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. রায়হান খান নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনাটি...
তুরস্ক সফরে জলবায়ু কূটনীতিতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর